শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

সৌদি আরবে আগুনের ঝুঁকিতে বিএমডব্লিউর ৬,৫৭৪ গাড়ি প্রত্যাহার

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
সৌদি আরবে আগুনের ঝুঁকিতে বিএমডব্লিউর ৬,৫৭৪ গাড়ি প্রত্যাহার
সৌদি আরবে আগুনের ঝুঁকিতে বিএমডব্লিউর ৬,৫৭৪ গাড়ি প্রত্যাহার
0:00 / 0:00
1x

সৌদি আরবে বিএমডব্লিউর কিছু মডেলের গাড়িতে গুরুতর নির্মাণ ত্রুটি শনাক্ত হওয়ায় ৬ হাজার ৫৭৪টি গাড়ি প্রত্যাহারের (রিকল) ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে রিকল কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) গালফ নিউজ–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চালকের আসনের ওয়্যারিং হারনেসে ত্রুটি থাকায় এসব গাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঝুঁকি রয়েছে। এর ফলে ধোঁয়া বের হওয়া বা আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটতে পারে।

রিকলের আওতায় রয়েছে ২০২৩ থেকে ২০২৫ মডেল বছরের মোট ৬ হাজার ৫৭৪টি বিএমডব্লিউ ৫ সিরিজ ও ৭ সিরিজের গাড়ি।

সৌদি বাণিজ্য মন্ত্রণালয় গাড়ির মালিকদের রিকলস ওয়েবসাইটে গিয়ে ভেহিকেল আইডেন্টিফিকেশন নম্বর (VIN) যাচাই করার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট গাড়িটি রিকলের আওতায় রয়েছে কি না, তা জানা যাবে।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের অনুমোদিত পরিবেশক মোহাম্মদ ইউসুফ নাগি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে বিনামূল্যে প্রয়োজনীয় মেরামত করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রিকলের আওতাভুক্ত গাড়ির মালিকদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

সূত্র: গালফ নিউজ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সৌদি আরবে আগুনের ঝুঁকিতে বিএমডব্লিউর ৬,৫৭৪ গাড়ি প্রত্যাহার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবে বিএমডব্লিউর কিছু মডেলের গাড়িতে গুরুতর নির্মাণ ত্রুটি শনাক্ত হওয়ায় ৬ হাজার ৫৭৪টি গাড়ি প্রত্যাহারের (রিকল) ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে রিকল কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) গালফ নিউজ–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চালকের আসনের ওয়্যারিং হারনেসে ত্রুটি থাকায় এসব গাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঝুঁকি রয়েছে। এর ফলে ধোঁয়া বের হওয়া বা আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটতে পারে।

রিকলের আওতায় রয়েছে ২০২৩ থেকে ২০২৫ মডেল বছরের মোট ৬ হাজার ৫৭৪টি বিএমডব্লিউ ৫ সিরিজ ও ৭ সিরিজের গাড়ি।

সৌদি বাণিজ্য মন্ত্রণালয় গাড়ির মালিকদের রিকলস ওয়েবসাইটে গিয়ে ভেহিকেল আইডেন্টিফিকেশন নম্বর (VIN) যাচাই করার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট গাড়িটি রিকলের আওতায় রয়েছে কি না, তা জানা যাবে।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের অনুমোদিত পরিবেশক মোহাম্মদ ইউসুফ নাগি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে বিনামূল্যে প্রয়োজনীয় মেরামত করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রিকলের আওতাভুক্ত গাড়ির মালিকদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

সূত্র: গালফ নিউজ।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।