শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইতালির নেপলসে ৪.৭ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎ ও রেল যোগাযোগে বিপর্যয়

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
ইতালির নেপলসে ৪.৭ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎ ও রেল যোগাযোগে বিপর্যয়
ইতালির নেপলসে ৪.৭ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎ ও রেল যোগাযোগে বিপর্যয়
0:00 / 0:00
1x

ইতালির দক্ষিণাঞ্চলের প্রধান শহর নেপলসে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে বিদ্যুৎ সরবরাহ, রেল ও মেট্রো যোগাযোগে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর নেপলসের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেন ও মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ বা ব্যাহত হয় এবং কয়েকটি ভবনে ফাটল ও আংশিক ধসের ঘটনা ঘটে।

ইতালির ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (INGV) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমে অবস্থিত ক্যাম্পি ফ্লেগ্রি এলাকায়, ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় এর কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয় এবং ক্ষয়ক্ষতির মাত্রাও বেড়ে যায়।

নেপলস ফায়ার সার্ভিস জানিয়েছে, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি নেপলসে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।

ইতালি ইউরোপের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ১৯৮০ সালে দেশটির দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়। এছাড়া ২০১৬ সালে মধ্য ইতালিতে ৬.২ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩০০ জন নিহত হন।

সূত্র: রয়টার্স

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ইতালির নেপলসে ৪.৭ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎ ও রেল যোগাযোগে বিপর্যয়

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ইতালির দক্ষিণাঞ্চলের প্রধান শহর নেপলসে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে বিদ্যুৎ সরবরাহ, রেল ও মেট্রো যোগাযোগে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর নেপলসের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেন ও মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ বা ব্যাহত হয় এবং কয়েকটি ভবনে ফাটল ও আংশিক ধসের ঘটনা ঘটে।

ইতালির ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (INGV) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমে অবস্থিত ক্যাম্পি ফ্লেগ্রি এলাকায়, ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় এর কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয় এবং ক্ষয়ক্ষতির মাত্রাও বেড়ে যায়।

নেপলস ফায়ার সার্ভিস জানিয়েছে, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি নেপলসে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।

ইতালি ইউরোপের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ১৯৮০ সালে দেশটির দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়। এছাড়া ২০১৬ সালে মধ্য ইতালিতে ৬.২ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩০০ জন নিহত হন।

সূত্র: রয়টার্স

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।