শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

লৌহজংয়ে মার্কেটে আগুন, হাসপাতাল ও ব্যাংকসহ বহু দোকান রক্ষা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
লৌহজংয়ে মার্কেটে আগুন, হাসপাতাল ও ব্যাংকসহ বহু দোকান রক্ষা
লৌহজংয়ে মার্কেটে আগুন, হাসপাতাল ও ব্যাংকসহ বহু দোকান রক্ষা
0:00 / 0:00
1x
মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি তিনতলা ভবনের নিচতলার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় ভবনের দ্বিতীয় তলায় থাকা ইসলামি জেনারেল হাসপাতাল, যমুনা ব্যাংকসহ আশপাশের বহু দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল ৬টা ৫ মিনিটে লৌহজং ফায়ার স্টেশনে সংবাদ আসে, উপজেলার মালির অংক বাজারে একটি তিনতলা ভবনের নিচতলার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের ফলে ভবনটিতে প্রচুর ধোঁয়া সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনটির নিচতলায় মার্কেট এবং দ্বিতীয় তলায় ইসলামি জেনারেল হাসপাতাল ও যমুনা ব্যাংক ছিল। এ সময় হাসপাতালে ভর্তি থাকা চারজন নারী সিজারিয়ান প্রসূতি ও আবাসিক অংশে বসবাসরত লোকজনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিচতলার আমির হোসেন বস্ত্রালয় নামের একটি কাপড়ের দোকানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। ফলে হাসপাতাল, ব্যাংক ও আশপাশের বহু দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আমির হোসেন বস্ত্রালয়ের কাপড় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক আমির হোসেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিতভাবে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

লৌহজংয়ে মার্কেটে আগুন, হাসপাতাল ও ব্যাংকসহ বহু দোকান রক্ষা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি তিনতলা ভবনের নিচতলার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় ভবনের দ্বিতীয় তলায় থাকা ইসলামি জেনারেল হাসপাতাল, যমুনা ব্যাংকসহ আশপাশের বহু দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল ৬টা ৫ মিনিটে লৌহজং ফায়ার স্টেশনে সংবাদ আসে, উপজেলার মালির অংক বাজারে একটি তিনতলা ভবনের নিচতলার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের ফলে ভবনটিতে প্রচুর ধোঁয়া সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনটির নিচতলায় মার্কেট এবং দ্বিতীয় তলায় ইসলামি জেনারেল হাসপাতাল ও যমুনা ব্যাংক ছিল। এ সময় হাসপাতালে ভর্তি থাকা চারজন নারী সিজারিয়ান প্রসূতি ও আবাসিক অংশে বসবাসরত লোকজনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিচতলার আমির হোসেন বস্ত্রালয় নামের একটি কাপড়ের দোকানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। ফলে হাসপাতাল, ব্যাংক ও আশপাশের বহু দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আমির হোসেন বস্ত্রালয়ের কাপড় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক আমির হোসেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিতভাবে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।