শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জে ধলেশ্বরীতে গোসলে নেমে নিখোঁজ, সন্ধ্যায় মিলল তরুণীর মরদেহ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
মুন্সীগঞ্জে ধলেশ্বরীতে গোসলে নেমে নিখোঁজ, সন্ধ্যায় মিলল তরুণীর মরদেহ
মুন্সীগঞ্জে ধলেশ্বরীতে গোসলে নেমে নিখোঁজ, সন্ধ্যায় মিলল তরুণীর মরদেহ
0:00 / 0:00
1x

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছগ্রামের পাশে ধলেশ্বরী নদী থেকে সোহাগী (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোসল করতে নেমে ধলেশ্বরী নদীতে নিখোঁজ হন সোহাগী। খবর পেয়ে কমলাঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর সন্ধ্যা ৭টার দিকে প্রায় ৪০ ফুট গভীর পানি থেকে সোহাগীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধারের পর মরদেহটি নৌপুলিশ ও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে ধলেশ্বরীতে গোসলে নেমে নিখোঁজ, সন্ধ্যায় মিলল তরুণীর মরদেহ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছগ্রামের পাশে ধলেশ্বরী নদী থেকে সোহাগী (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোসল করতে নেমে ধলেশ্বরী নদীতে নিখোঁজ হন সোহাগী। খবর পেয়ে কমলাঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর সন্ধ্যা ৭টার দিকে প্রায় ৪০ ফুট গভীর পানি থেকে সোহাগীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধারের পর মরদেহটি নৌপুলিশ ও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।