শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

সিংড়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, মাছ ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
সিংড়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, মাছ ব্যবসায়ী নিহত
সিংড়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, মাছ ব্যবসায়ী নিহত
0:00 / 0:00
1x

নাটোরের সিংড়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) ভোর ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন নাটোর সদর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আহত আল-আমীন (১৯) একই জেলার রিশিনওগা গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন-১৬-০৯৪২ নম্বরের একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথে খেজুরতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি অজ্ঞাত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী আফজাল হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আল-আমীনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক ইলিয়াস আলী ভুঁইয়া পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সিংড়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, মাছ ব্যবসায়ী নিহত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নাটোরের সিংড়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) ভোর ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন নাটোর সদর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আহত আল-আমীন (১৯) একই জেলার রিশিনওগা গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন-১৬-০৯৪২ নম্বরের একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথে খেজুরতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি অজ্ঞাত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী আফজাল হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আল-আমীনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক ইলিয়াস আলী ভুঁইয়া পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।