শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

চীন-মালয়েশিয়া সফরের অর্জন দেশের মানুষের, ব্যক্তিগত নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
চীন-মালয়েশিয়া সফরের অর্জন দেশের মানুষের, ব্যক্তিগত নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
চীন-মালয়েশিয়া সফরের অর্জন দেশের মানুষের, ব্যক্তিগত নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
0:00 / 0:00
1x

চীন ও মালয়েশিয়া সফরের অর্জন কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সফর উপলক্ষে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, “এখানে আমাদের কারও কোনো ব্যক্তিগত বিষয় নেই। যদি কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন।”

তিনি বলেন, তাদের দলের অন্যতম মূলনীতি হলো ‘বাংলাদেশ ফার্স্ট’ (বাংলাদেশ প্রথম) এবং সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই কাজ করছে।

সংসদের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতাসহ সংসদের সদস্যরা দেশের স্বার্থে কাজ করার জন্য তাকে উৎসাহ দিয়েছেন।

তিনি বলেন, “সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

চীন-মালয়েশিয়া সফরের অর্জন দেশের মানুষের, ব্যক্তিগত নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

চীন ও মালয়েশিয়া সফরের অর্জন কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সফর উপলক্ষে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, “এখানে আমাদের কারও কোনো ব্যক্তিগত বিষয় নেই। যদি কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন।”

তিনি বলেন, তাদের দলের অন্যতম মূলনীতি হলো ‘বাংলাদেশ ফার্স্ট’ (বাংলাদেশ প্রথম) এবং সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই কাজ করছে।

সংসদের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতাসহ সংসদের সদস্যরা দেশের স্বার্থে কাজ করার জন্য তাকে উৎসাহ দিয়েছেন।

তিনি বলেন, “সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।