শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া ভারতের দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ : রিজভী

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করল মহানগর বিএনপি

‘নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু করার মুরোদ নেই, বিদেশ থেকে শুধু উঁকি–ঝুঁকি দিচ্ছে’—স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপিকে রাশেদ খানের পরামর্শ, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান’

সামাজিক মাধ্যম দূষণে ‘প্রকল্প’ নিয়ে কাজ করছে কেউ কেউ: তথ্যমন্ত্রী

ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন জামায়াতের এমপি, প্রটোকল নিয়ে বিতর্ক

১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: রিজভী

মাদকাসক্তদের ঘৃণা নয়, পুনর্বাসনের আহ্বান জামায়াতের

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
মাদকাসক্তদের ঘৃণা নয়, পুনর্বাসনের আহ্বান জামায়াতের
মাদকাসক্তদের ঘৃণা নয়, পুনর্বাসনের আহ্বান জামায়াতের
0:00 / 0:00
1x

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে রাজধানীতে চার দিনব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মাদকাসক্তদের ঘৃণা নয়, বরং সরকারিভাবে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, মাদক নির্মূলকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে মাদক চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সেলিম উদ্দিনের ভাষ্য, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নৈতিক শিক্ষার অভাব ও অপসংস্কৃতির বিস্তারের কারণে সমাজে অপরাধ বাড়ছে। তিনি দাবি করেন, শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব বাড়ানো এবং পরিবার থেকেই সন্তানদের মূল্যবোধ শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সিগারেটই মাদকের প্রবেশদ্বার। নিকোটিনের কারণে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি হয়। তাই ধূমপান রোধেও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।

তরুণদের সুস্থ বিকাশের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দখল হয়ে যাওয়া খেলার মাঠগুলো উদ্ধার করে তরুণদের জন্য ক্রীড়া ও বিনোদনের সুযোগ সৃষ্টি করতে হবে।

মাদকাসক্তদের উদ্দেশে তিনি বলেন, তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন না করে চিকিৎসা, পুনর্বাসন ও নৈতিক শিক্ষার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি প্রশাসনের কোনো ব্যক্তি মাদক কারবারে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে তিনি আরও দাবি করেন, জামায়াত-শিবিরের কর্মীরা মাদক, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের সঙ্গে জড়িত নন এবং ইসলামী নৈতিক মূল্যবোধই এর অন্যতম কারণ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মাদকাসক্তদের ঘৃণা নয়, পুনর্বাসনের আহ্বান জামায়াতের

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে রাজধানীতে চার দিনব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মাদকাসক্তদের ঘৃণা নয়, বরং সরকারিভাবে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, মাদক নির্মূলকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে মাদক চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সেলিম উদ্দিনের ভাষ্য, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নৈতিক শিক্ষার অভাব ও অপসংস্কৃতির বিস্তারের কারণে সমাজে অপরাধ বাড়ছে। তিনি দাবি করেন, শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব বাড়ানো এবং পরিবার থেকেই সন্তানদের মূল্যবোধ শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সিগারেটই মাদকের প্রবেশদ্বার। নিকোটিনের কারণে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি হয়। তাই ধূমপান রোধেও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।

তরুণদের সুস্থ বিকাশের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দখল হয়ে যাওয়া খেলার মাঠগুলো উদ্ধার করে তরুণদের জন্য ক্রীড়া ও বিনোদনের সুযোগ সৃষ্টি করতে হবে।

মাদকাসক্তদের উদ্দেশে তিনি বলেন, তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন না করে চিকিৎসা, পুনর্বাসন ও নৈতিক শিক্ষার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি প্রশাসনের কোনো ব্যক্তি মাদক কারবারে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে তিনি আরও দাবি করেন, জামায়াত-শিবিরের কর্মীরা মাদক, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের সঙ্গে জড়িত নন এবং ইসলামী নৈতিক মূল্যবোধই এর অন্যতম কারণ।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।