শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া ভারতের দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ : রিজভী

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করল মহানগর বিএনপি

‘নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু করার মুরোদ নেই, বিদেশ থেকে শুধু উঁকি–ঝুঁকি দিচ্ছে’—স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপিকে রাশেদ খানের পরামর্শ, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান’

সামাজিক মাধ্যম দূষণে ‘প্রকল্প’ নিয়ে কাজ করছে কেউ কেউ: তথ্যমন্ত্রী

ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন জামায়াতের এমপি, প্রটোকল নিয়ে বিতর্ক

১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: রিজভী

১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: রিজভী

সামাজিক মাধ্যম দূষণে ‘প্রকল্প’ নিয়ে কাজ করছে কেউ কেউ: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
সামাজিক মাধ্যম দূষণে ‘প্রকল্প’ নিয়ে কাজ করছে কেউ কেউ: তথ্যমন্ত্রী
সামাজিক মাধ্যম দূষণে ‘প্রকল্প’ নিয়ে কাজ করছে কেউ কেউ: তথ্যমন্ত্রী
0:00 / 0:00
1x

পার্লামেন্টের বিষয় রাজপথে এনে সামাজিক মাধ্যমে যুদ্ধ বাধানোর ষড়যন্ত্র সম্পর্কে সরকার অবগত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেছেন, সরকার যখন দেশে গণতান্ত্রিক ও সংসদীয় সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করছে, তখন কেউ কেউ সামাজিক মাধ্যমকে দূষিত করতে ‘প্রকল্প’ হাতে নিয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা যখন গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করতে চাই, জাতীয় সংসদকে কার্যকর করতে চাই, তখন লক্ষ্য করছি—অনেকের কাছে পার্লামেন্টের চেয়ে রাজপথই বেশি পছন্দ।”

তিনি অভিযোগ করেন, সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে নিয়ে এসে সামাজিক মাধ্যমে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, “তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না—এমন ভাবার কোনো কারণ নেই। আমরা বুঝি বলেই দায়িত্বশীল আচরণ করি এবং অভিভাবকের ভাষায় কথা বলি।”

তিনি আরও বলেন, প্রতিক্রিয়াশীল ও উত্তেজনাকর বক্তব্যের মাধ্যমে সামাজিক মাধ্যমে একটি দূষিত পরিবেশ তৈরির চেষ্টা হলেও সরকার তার দায়িত্ব থেকে সরে যাবে না।

তথ্যমন্ত্রী বলেন, “জনগণ যখন আমাদের রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব দিয়েছে, তখন দায়িত্বশীল আচরণ করাই আমাদের কর্তব্য।”

তিনি দাবি করেন, ৫ আগস্টের পর জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত হয়েছিল। তবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করেছে।

তার ভাষ্য, “আন্দোলন কারও কারও পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা ছিল ভোটাধিকার ও গণতান্ত্রিক চেতনার মাধ্যমে একটি স্বাধীন, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ।”

তিনি আরও বলেন, সমস্যা তৈরি হলে সরকার গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করবে। তবে রাষ্ট্র ও জনগণের স্বার্থে প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নিতেও সরকার পিছপা হবে না।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সামাজিক মাধ্যম দূষণে ‘প্রকল্প’ নিয়ে কাজ করছে কেউ কেউ: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

পার্লামেন্টের বিষয় রাজপথে এনে সামাজিক মাধ্যমে যুদ্ধ বাধানোর ষড়যন্ত্র সম্পর্কে সরকার অবগত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেছেন, সরকার যখন দেশে গণতান্ত্রিক ও সংসদীয় সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করছে, তখন কেউ কেউ সামাজিক মাধ্যমকে দূষিত করতে ‘প্রকল্প’ হাতে নিয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা যখন গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করতে চাই, জাতীয় সংসদকে কার্যকর করতে চাই, তখন লক্ষ্য করছি—অনেকের কাছে পার্লামেন্টের চেয়ে রাজপথই বেশি পছন্দ।”

তিনি অভিযোগ করেন, সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে নিয়ে এসে সামাজিক মাধ্যমে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, “তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না—এমন ভাবার কোনো কারণ নেই। আমরা বুঝি বলেই দায়িত্বশীল আচরণ করি এবং অভিভাবকের ভাষায় কথা বলি।”

তিনি আরও বলেন, প্রতিক্রিয়াশীল ও উত্তেজনাকর বক্তব্যের মাধ্যমে সামাজিক মাধ্যমে একটি দূষিত পরিবেশ তৈরির চেষ্টা হলেও সরকার তার দায়িত্ব থেকে সরে যাবে না।

তথ্যমন্ত্রী বলেন, “জনগণ যখন আমাদের রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব দিয়েছে, তখন দায়িত্বশীল আচরণ করাই আমাদের কর্তব্য।”

তিনি দাবি করেন, ৫ আগস্টের পর জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত হয়েছিল। তবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করেছে।

তার ভাষ্য, “আন্দোলন কারও কারও পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা ছিল ভোটাধিকার ও গণতান্ত্রিক চেতনার মাধ্যমে একটি স্বাধীন, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ।”

তিনি আরও বলেন, সমস্যা তৈরি হলে সরকার গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করবে। তবে রাষ্ট্র ও জনগণের স্বার্থে প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নিতেও সরকার পিছপা হবে না।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।