শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া ভারতের দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ : রিজভী

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করল মহানগর বিএনপি

‘নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু করার মুরোদ নেই, বিদেশ থেকে শুধু উঁকি–ঝুঁকি দিচ্ছে’—স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপিকে রাশেদ খানের পরামর্শ, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান’

সামাজিক মাধ্যম দূষণে ‘প্রকল্প’ নিয়ে কাজ করছে কেউ কেউ: তথ্যমন্ত্রী

ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন জামায়াতের এমপি, প্রটোকল নিয়ে বিতর্ক

১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: রিজভী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: রিজভী
১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: রিজভী
0:00 / 0:00
1x

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের রক্তঝরা আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিস্ফোরণ ঘটে। ২০২৪ সালের জুলাইয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে যে অভিনব প্রতিরোধ ও প্রতিবাদের নজির স্থাপন করেছে, তা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, অসংখ্য ছাত্র-ছাত্রী, তরুণ ও কিশোর-কিশোরীর আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের পতন ঘটেছে। এ আন্দোলনের মাধ্যমে জনগণ বাক্‌স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের দাবিকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছে।

রিজভীর ভাষ্য, এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে এসেছে। সেই আন্দোলনের ধারাবাহিকতাই পরবর্তীতে ছাত্র-জনতা, শ্রমিক ও সর্বস্তরের মানুষের অভূতপূর্ব গণজাগরণের ভিত্তি তৈরি করে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট। ওই দিন স্বৈরশাসনের অবসান হয় এবং দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। এ কারণে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়কে একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সময়কাল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গত বছরের মতো এবারও বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তিনি জানান, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: রিজভী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের রক্তঝরা আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিস্ফোরণ ঘটে। ২০২৪ সালের জুলাইয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে যে অভিনব প্রতিরোধ ও প্রতিবাদের নজির স্থাপন করেছে, তা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, অসংখ্য ছাত্র-ছাত্রী, তরুণ ও কিশোর-কিশোরীর আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের পতন ঘটেছে। এ আন্দোলনের মাধ্যমে জনগণ বাক্‌স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের দাবিকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছে।

রিজভীর ভাষ্য, এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে এসেছে। সেই আন্দোলনের ধারাবাহিকতাই পরবর্তীতে ছাত্র-জনতা, শ্রমিক ও সর্বস্তরের মানুষের অভূতপূর্ব গণজাগরণের ভিত্তি তৈরি করে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট। ওই দিন স্বৈরশাসনের অবসান হয় এবং দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। এ কারণে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়কে একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সময়কাল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গত বছরের মতো এবারও বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তিনি জানান, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।