শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানতে হবে: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানতে হবে: তথ্য উপদেষ্টা
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানতে হবে: তথ্য উপদেষ্টা
0:00 / 0:00
1x

দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হচ্ছে, যা অনুচিত। তিনি বলেন, সংবাদ প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সম্প্রতি কিছু গণমাধ্যমে তার বক্তব্য প্রচারিত হতে দেখা গেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রাথমিকভাবে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সরকার এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না। তবে আদালতের নির্দেশনা অমান্য করার প্রবণতা অব্যাহত থাকলে বিষয়টি আইনগতভাবে বিবেচনা করা হবে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে অংশীদার হিসেবে বিবেচনা করে এবং সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে। তিনি দাবি করেন, বিভিন্ন বিষয়ে গণমাধ্যম ও জনমতের আলোকে সরকার অতীতে নীতিগত সিদ্ধান্তে পরিবর্তনও এনেছে।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত আওয়ামী লীগ অন্য কোনো নাম বা পরিচয়ে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে পারবে না। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত থাকবে।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানতে হবে: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হচ্ছে, যা অনুচিত। তিনি বলেন, সংবাদ প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সম্প্রতি কিছু গণমাধ্যমে তার বক্তব্য প্রচারিত হতে দেখা গেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রাথমিকভাবে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সরকার এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না। তবে আদালতের নির্দেশনা অমান্য করার প্রবণতা অব্যাহত থাকলে বিষয়টি আইনগতভাবে বিবেচনা করা হবে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে অংশীদার হিসেবে বিবেচনা করে এবং সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে। তিনি দাবি করেন, বিভিন্ন বিষয়ে গণমাধ্যম ও জনমতের আলোকে সরকার অতীতে নীতিগত সিদ্ধান্তে পরিবর্তনও এনেছে।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত আওয়ামী লীগ অন্য কোনো নাম বা পরিচয়ে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে পারবে না। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত থাকবে।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।