শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া ভারতের দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ : রিজভী

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করল মহানগর বিএনপি

‘নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু করার মুরোদ নেই, বিদেশ থেকে শুধু উঁকি–ঝুঁকি দিচ্ছে’—স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপিকে রাশেদ খানের পরামর্শ, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান’

সামাজিক মাধ্যম দূষণে ‘প্রকল্প’ নিয়ে কাজ করছে কেউ কেউ: তথ্যমন্ত্রী

ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন জামায়াতের এমপি, প্রটোকল নিয়ে বিতর্ক

১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের
0:00 / 0:00
1x

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—২ থেকে ৯ জুলাই রাজধানীতে গণঅভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গু ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকার দুই মহানগরীতে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে একই ধরনের কর্মসূচি পালন করা হবে। ১ আগস্ট মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিলের আয়োজন করা হবে। ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হবে। ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ সারা দেশের সমাবেশ ও মিছিলে জামায়াত অংশ নেবে এবং সমর্থন দেবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দলের তিনটি দাবি রয়েছে। দাবিগুলো হলো—গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন করা, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং গণভোটের ফলাফল ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান।

তিনি আরও জানান, বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের মহিলা বিভাগ, ছাত্রসংগঠন এবং জুলাই আন্দোলনের বিভিন্ন ফোরামের কর্মসূচিতেও দলটি অংশ নেবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা'ছুম, আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—২ থেকে ৯ জুলাই রাজধানীতে গণঅভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গু ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকার দুই মহানগরীতে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে একই ধরনের কর্মসূচি পালন করা হবে। ১ আগস্ট মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিলের আয়োজন করা হবে। ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হবে। ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ সারা দেশের সমাবেশ ও মিছিলে জামায়াত অংশ নেবে এবং সমর্থন দেবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দলের তিনটি দাবি রয়েছে। দাবিগুলো হলো—গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন করা, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং গণভোটের ফলাফল ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান।

তিনি আরও জানান, বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের মহিলা বিভাগ, ছাত্রসংগঠন এবং জুলাই আন্দোলনের বিভিন্ন ফোরামের কর্মসূচিতেও দলটি অংশ নেবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা'ছুম, আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।