শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
0:00 / 0:00
1x

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার চেষ্টা অব্যাহত রয়েছে।

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি এসেছে। চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (বিসিএম) বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, তিস্তা প্রকল্প ও নদী ব্যবস্থাপনার সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) কার্যক্রমে কারিগরি সহায়তা দিতে চীন সম্মতি দিয়েছে।

সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হচ্ছে উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের স্বার্থ বিবেচনায় রেখেই আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা হবে।

ইরানের আমন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, দেশটির রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার যাচ্ছেন। এটিকে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া বিরোধী দল বা অন্য যেকোনো ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগেও সেখানে যেতে পারেন।

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১০টি দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজার মুখোমুখি করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে সরকার জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার চেষ্টা অব্যাহত রয়েছে।

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি এসেছে। চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (বিসিএম) বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, তিস্তা প্রকল্প ও নদী ব্যবস্থাপনার সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) কার্যক্রমে কারিগরি সহায়তা দিতে চীন সম্মতি দিয়েছে।

সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হচ্ছে উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের স্বার্থ বিবেচনায় রেখেই আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা হবে।

ইরানের আমন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, দেশটির রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার যাচ্ছেন। এটিকে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া বিরোধী দল বা অন্য যেকোনো ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগেও সেখানে যেতে পারেন।

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১০টি দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজার মুখোমুখি করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে সরকার জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।