শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

বিএসএফআইসির কর্মশালা: দাপ্তরিক গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি

ডলারের বিপরীতে দক্ষিণ এশিয়ায় শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা

বাংলাদেশি পিইটি ফিল্মের বিরুদ্ধে ভারতের অ্যান্টি–ডাম্পিং তদন্ত, শুনানি ৬ আগস্ট

কৃষকের বিক্রি করা পণ্য খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি, বলছে সিপিডি গবেষণা

আন্তর্জাতিক বাজারে কমেছে সয়াবিনের দাম, বৃষ্টির পূর্বাভাসে স্বস্তি

পেপাল-পেওনিয়ারের পথ খুলছে, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্টে নতুন কাঠামো চালু করল বাংলাদেশ ব্যাংক

টানা বৃষ্টিতে পেঁয়াজের বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা

সুযোগ হলে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
সুযোগ হলে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
সুযোগ হলে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
0:00 / 0:00
1x

আন্তর্জাতিক বাজারে অনুকূল পরিস্থিতি তৈরি হলে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) পর পর্যায়ক্রমে অন্যান্য জ্বালানির দামও কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউসে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার জ্বালানির মূল্য সমন্বয় করছে। সম্প্রতি এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে, যা সাধারণ ভোক্তাদের কিছুটা স্বস্তি দেবে। ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজার অনুকূলে থাকলে পর্যায়ক্রমে অন্যান্য জ্বালানির দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, দেশে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশ আমদানি করা হয় এবং এ খাত সম্পূর্ণ বেসরকারি খাতনির্ভর। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে, যার প্রভাব দেশের বাজারেও পড়েছে।

লোডশেডিং ও বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের অভিযোগ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।

তিনি জানান, বিদ্যুৎ বিলসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ কেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সুযোগ হলে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক বাজারে অনুকূল পরিস্থিতি তৈরি হলে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) পর পর্যায়ক্রমে অন্যান্য জ্বালানির দামও কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউসে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার জ্বালানির মূল্য সমন্বয় করছে। সম্প্রতি এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে, যা সাধারণ ভোক্তাদের কিছুটা স্বস্তি দেবে। ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজার অনুকূলে থাকলে পর্যায়ক্রমে অন্যান্য জ্বালানির দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, দেশে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশ আমদানি করা হয় এবং এ খাত সম্পূর্ণ বেসরকারি খাতনির্ভর। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে, যার প্রভাব দেশের বাজারেও পড়েছে।

লোডশেডিং ও বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের অভিযোগ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।

তিনি জানান, বিদ্যুৎ বিলসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ কেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।