শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
0:00 / 0:00
1x

লেখক, গবেষক ও প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। রোববার দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরে খেতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক ফজলুল হক। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 জীবন ও কর্ম

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

তিনি বাংলা একাডেমির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলা সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও সমাজচিন্তায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— মুক্তিসংগ্রাম (১৯৭২), কালের যাত্রার ধ্বনি (১৯৭৩), একুশে ফেব্রুয়ারি আন্দোলন (১৯৭৬), উনিশ শতকের মধ্যশ্রেণী ও বাংলা সাহিত্য (১৯৭৯), মানুষ ও তার পরিবেশ (১৯৮৮), সাহিত্যজিজ্ঞাসা, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, বিশ্বায়ন ও ভবিষ্যৎ, এবং বুদ্ধির মুক্তি আন্দোলন ও উত্তরকাল।

তিনি সম্পাদনা করেছেন মোতাহের হোসেন চৌধুরীর নির্বাচিত প্রবন্ধ, ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি এবং স্বদেশচিন্তাসহ একাধিক গ্রন্থ। পাশাপাশি তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র সম্পাদনা করেন।

 অর্জন

১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

তাঁর মৃত্যুতে সাহিত্য ও গবেষণা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

লেখক, গবেষক ও প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। রোববার দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরে খেতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক ফজলুল হক। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 জীবন ও কর্ম

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

তিনি বাংলা একাডেমির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলা সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও সমাজচিন্তায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— মুক্তিসংগ্রাম (১৯৭২), কালের যাত্রার ধ্বনি (১৯৭৩), একুশে ফেব্রুয়ারি আন্দোলন (১৯৭৬), উনিশ শতকের মধ্যশ্রেণী ও বাংলা সাহিত্য (১৯৭৯), মানুষ ও তার পরিবেশ (১৯৮৮), সাহিত্যজিজ্ঞাসা, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, বিশ্বায়ন ও ভবিষ্যৎ, এবং বুদ্ধির মুক্তি আন্দোলন ও উত্তরকাল।

তিনি সম্পাদনা করেছেন মোতাহের হোসেন চৌধুরীর নির্বাচিত প্রবন্ধ, ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি এবং স্বদেশচিন্তাসহ একাধিক গ্রন্থ। পাশাপাশি তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র সম্পাদনা করেন।

 অর্জন

১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

তাঁর মৃত্যুতে সাহিত্য ও গবেষণা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।