শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

সমস্যা মোকাবিলা করেই এগোতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
সমস্যা মোকাবিলা করেই এগোতে হবে: প্রধানমন্ত্রী
সমস্যা মোকাবিলা করেই এগোতে হবে: প্রধানমন্ত্রী
0:00 / 0:00
1x

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে নানা সমস্যা থাকলেও সেগুলো মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশ একসময় বাংলাদেশের চেয়েও পিছিয়ে ছিল। কিন্তু পরিকল্পিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তারা আজ অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশও ঐক্যবদ্ধভাবে কাজ করলে একইভাবে এগিয়ে যেতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী সংস্থাগুলোর কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

উপ-প্রেস সচিব জানান, কমিটিকে এক মাসের মধ্যে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ভোক্তা অধিকার অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সভায় মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

তারা জেলা পর্যায়ে জনবল বৃদ্ধি, আধুনিক ল্যাবরেটরি স্থাপন, উন্নত সরঞ্জাম সরবরাহ এবং মোবাইল কোর্টের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও জানান।

প্রধানমন্ত্রী কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশকে পরিবর্তন করতে হলে শুধু সরকারের উদ্যোগ নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সমস্যা মোকাবিলা করেই এগোতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে নানা সমস্যা থাকলেও সেগুলো মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশ একসময় বাংলাদেশের চেয়েও পিছিয়ে ছিল। কিন্তু পরিকল্পিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তারা আজ অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশও ঐক্যবদ্ধভাবে কাজ করলে একইভাবে এগিয়ে যেতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী সংস্থাগুলোর কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

উপ-প্রেস সচিব জানান, কমিটিকে এক মাসের মধ্যে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ভোক্তা অধিকার অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সভায় মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

তারা জেলা পর্যায়ে জনবল বৃদ্ধি, আধুনিক ল্যাবরেটরি স্থাপন, উন্নত সরঞ্জাম সরবরাহ এবং মোবাইল কোর্টের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও জানান।

প্রধানমন্ত্রী কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশকে পরিবর্তন করতে হলে শুধু সরকারের উদ্যোগ নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।