শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
0:00 / 0:00
1x

বিগত ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘসময় ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রকাশ্যে ভূমিকা রেখেছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, এ লক্ষ্যে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা ইতোমধ্যে কাজ শুরু করেছে।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, মাঠপর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হলে তাকে সাময়িক বরখাস্তসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি বিভাগীয় মামলা দায়ের করে শাস্তির বিধান রয়েছে। এসব তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তার ডোসিয়ারে সংরক্ষণ করা হয়, যা ভবিষ্যতে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বিবেচনায় আনা হয়।

প্রতিমন্ত্রী আরও জানান, কর্মকর্তাদের নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ে সচেতন করতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনারদের কার্যালয়ের মাধ্যমে ১৮০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি বছর আরও আটটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া সিভিল সার্ভিসের বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্সে দুর্নীতি প্রতিরোধ, নৈতিকতা ও শিষ্টাচারবিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজারের বেশি পদ শূন্য

সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এর বিপরীতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

তিনি আরও জানান, সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে রয়েছেন ৩৭৮ জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা।

বিসিএস নিয়োগে সময় কমছে

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া আগের তুলনায় দ্রুত করা হচ্ছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে সময় লেগেছিল ৩ বছর ৭ মাস। ৪৫তম বিসিএসে সময় লাগে ২ বছর ১১ মাস ২৭ দিন, ৪৬তম বিসিএসে ২ বছর ২ মাস ৯ দিন এবং ৪৭তম বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের ১ বছর ৭ মাসের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

নারী কর্মচারী ২৯ শতাংশ

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি চাকরিতে বর্তমানে নারী কর্মকর্তা ও কর্মচারীর হার ২৯ শতাংশ।

এছাড়া নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বা অন্যায্য প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, মেধা, সততা ও দক্ষতাকেই একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে দেশের বিভিন্ন ক্যাডারে ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বিগত ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘসময় ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রকাশ্যে ভূমিকা রেখেছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, এ লক্ষ্যে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা ইতোমধ্যে কাজ শুরু করেছে।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, মাঠপর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হলে তাকে সাময়িক বরখাস্তসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি বিভাগীয় মামলা দায়ের করে শাস্তির বিধান রয়েছে। এসব তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তার ডোসিয়ারে সংরক্ষণ করা হয়, যা ভবিষ্যতে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বিবেচনায় আনা হয়।

প্রতিমন্ত্রী আরও জানান, কর্মকর্তাদের নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ে সচেতন করতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনারদের কার্যালয়ের মাধ্যমে ১৮০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি বছর আরও আটটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া সিভিল সার্ভিসের বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্সে দুর্নীতি প্রতিরোধ, নৈতিকতা ও শিষ্টাচারবিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজারের বেশি পদ শূন্য

সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এর বিপরীতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

তিনি আরও জানান, সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে রয়েছেন ৩৭৮ জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা।

বিসিএস নিয়োগে সময় কমছে

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া আগের তুলনায় দ্রুত করা হচ্ছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে সময় লেগেছিল ৩ বছর ৭ মাস। ৪৫তম বিসিএসে সময় লাগে ২ বছর ১১ মাস ২৭ দিন, ৪৬তম বিসিএসে ২ বছর ২ মাস ৯ দিন এবং ৪৭তম বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের ১ বছর ৭ মাসের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

নারী কর্মচারী ২৯ শতাংশ

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি চাকরিতে বর্তমানে নারী কর্মকর্তা ও কর্মচারীর হার ২৯ শতাংশ।

এছাড়া নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বা অন্যায্য প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, মেধা, সততা ও দক্ষতাকেই একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে দেশের বিভিন্ন ক্যাডারে ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।