শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাব বড় সংকট তৈরি করেছে: ডা. জুবাইদা রহমান

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাব বড় সংকট তৈরি করেছে: ডা. জুবাইদা রহমান
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাব বড় সংকট তৈরি করেছে: ডা. জুবাইদা রহমান
0:00 / 0:00
1x

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্বল জবাবদিহিতা এবং উচ্চ ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয় বড় ধরনের সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও টেকসই করতে তরুণ স্বাস্থ্য উদ্যোক্তা, গবেষণা, উদ্ভাবন এবং সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

মঙ্গলবার রাজধানীর গুলশানের হোটেল আমারিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য উদ্যোক্তা হওয়া শুধু লাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয় নয়। বরং বাস্তব স্বাস্থ্য সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণা, উদ্ভাবন এবং বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে কার্যকর সমাধান তৈরি করাই একজন প্রকৃত স্বাস্থ্য উদ্যোক্তার দায়িত্ব।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী। তাদের প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং সামাজিক দায়বদ্ধতাকে কাজে লাগাতে পারলে স্বাস্থ্যসেবার মান ও মানুষের সেবাপ্রাপ্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ জনগণের পকেট থেকে

ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবে দেশের স্বাস্থ্য খাত নানা সংকটে পড়েছে। বর্তমানে স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশই জনগণকে নিজস্ব অর্থ থেকে বহন করতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বড় আর্থিক চাপ সৃষ্টি করছে।

তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর ও টেকসই স্বাস্থ্যনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব

তিনি বলেন, হাসপাতালনির্ভর চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছেন। ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অপুষ্টির মতো রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে দীর্ঘমেয়াদে হাসপাতালের ওপর চাপ কমানো সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয় ও উদ্যোক্তাদের সমন্বয়ের আহ্বান

স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশ্ববিদ্যালয়, গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর সমন্বয়ের আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবে। একই সঙ্গে স্বাস্থ্যভিত্তিক স্টার্টআপ গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ, অসংক্রামক রোগের বিস্তার এবং বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি দেশের স্বাস্থ্য খাতের নতুন চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বাজেটের কার্যকর ব্যবহারের ওপর জোর

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্য খাতের জন্য সরকার ইতোমধ্যে উল্লেখযোগ্য বাজেট বরাদ্দ করেছে। তবে শুধু বরাদ্দ দিলেই হবে না, বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্য খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাব বড় সংকট তৈরি করেছে: ডা. জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।