শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

সরকারি স্বাস্থ্যখাতে ২৫ হাজার ধাত্রী ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
সরকারি স্বাস্থ্যখাতে ২৫ হাজার ধাত্রী ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর
সরকারি স্বাস্থ্যখাতে ২৫ হাজার ধাত্রী ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর
0:00 / 0:00
1x

সরকারি স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে ২৫ হাজার ধাত্রী (মিডওয়াইফ) এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেওয়া হবে। তারা গর্ভবতী মায়েদের নিরাপদ ও স্বাভাবিক (নরমাল) প্রসবে উৎসাহিত করবেন। পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

তিনি জানান, উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার সরকারি হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে সরকারি চিকিৎসাসেবা আরও সহজলভ্য করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর চাপ কমানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলা ও উপজেলা পর্যায়ে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। এতে গ্রামাঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য অপ্রয়োজনে ঢাকামুখী হতে হবে না।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান। তাঁর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সরকারি স্বাস্থ্যখাতে ২৫ হাজার ধাত্রী ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সরকারি স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে ২৫ হাজার ধাত্রী (মিডওয়াইফ) এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেওয়া হবে। তারা গর্ভবতী মায়েদের নিরাপদ ও স্বাভাবিক (নরমাল) প্রসবে উৎসাহিত করবেন। পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

তিনি জানান, উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার সরকারি হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে সরকারি চিকিৎসাসেবা আরও সহজলভ্য করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর চাপ কমানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলা ও উপজেলা পর্যায়ে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। এতে গ্রামাঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য অপ্রয়োজনে ঢাকামুখী হতে হবে না।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান। তাঁর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।