শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

বাগমারায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, আহত ৬ পরীক্ষার্থীসহ ৭

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
বাগমারায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, আহত ৬ পরীক্ষার্থীসহ ৭
বাগমারায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, আহত ৬ পরীক্ষার্থীসহ ৭
0:00 / 0:00
1x

রাজশাহীর বাগমারায় ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার পথে পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ পরীক্ষার্থীসহ মোট ৭ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইসরাত জাহান, নাসরিন আক্তার ও জান্নাতুন খাতুনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসমত আরা কেয়া ও আম্বিয়া খাতুন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। পা ভেঙে যাওয়ার পরও ইকবাল হোসেন ভবানীগঞ্জ পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন। এ ঘটনায় অটোরিকশাচালক গোলাম হোসেনও আহত হয়েছেন।

হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, “আহতদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহত শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরীক্ষা দিতে যাওয়ার পথে এমন দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বাগমারায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, আহত ৬ পরীক্ষার্থীসহ ৭

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

রাজশাহীর বাগমারায় ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার পথে পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ পরীক্ষার্থীসহ মোট ৭ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইসরাত জাহান, নাসরিন আক্তার ও জান্নাতুন খাতুনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসমত আরা কেয়া ও আম্বিয়া খাতুন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। পা ভেঙে যাওয়ার পরও ইকবাল হোসেন ভবানীগঞ্জ পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন। এ ঘটনায় অটোরিকশাচালক গোলাম হোসেনও আহত হয়েছেন।

হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, “আহতদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহত শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরীক্ষা দিতে যাওয়ার পথে এমন দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।