শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
0:00 / 0:00
1x

পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া চলছে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২০ জুলাই) রাজধানীর রমনায় বিস মিলনায়তনে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, “আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। ভারতে অবস্থানরত অন্য পলাতক আসামিদের ফেরাতেও প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি জানান, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) এবং কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করেই পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে।

এর আগে ২০২৫ সালের ২৬ নভেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আওতায় আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছিল। সম্প্রতি আবারও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

এটি দ্বিতীয় দফার চিঠি কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার হয়েছে এবং তিনি পলাতক আসামি। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “যারা পলাতক আসামি, যাদের বিচার হয়েছে এবং সাজা হয়েছে, তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার কার্যকর করা হবে। জনগণও সেটাই প্রত্যাশা করে।”

চিঠিটি কবে পাঠানো হয়েছে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এটি সম্প্রতি পাঠানো হয়েছে এবং শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই এই চিঠি দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

তিনি বলেন, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়া। আন্তর্জাতিক নিয়ম ও চুক্তি অনুসরণ করেই এ বিষয়ে কাজ করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া চলছে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২০ জুলাই) রাজধানীর রমনায় বিস মিলনায়তনে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, “আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। ভারতে অবস্থানরত অন্য পলাতক আসামিদের ফেরাতেও প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি জানান, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) এবং কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করেই পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে।

এর আগে ২০২৫ সালের ২৬ নভেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আওতায় আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছিল। সম্প্রতি আবারও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

এটি দ্বিতীয় দফার চিঠি কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার হয়েছে এবং তিনি পলাতক আসামি। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “যারা পলাতক আসামি, যাদের বিচার হয়েছে এবং সাজা হয়েছে, তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার কার্যকর করা হবে। জনগণও সেটাই প্রত্যাশা করে।”

চিঠিটি কবে পাঠানো হয়েছে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এটি সম্প্রতি পাঠানো হয়েছে এবং শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই এই চিঠি দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

তিনি বলেন, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়া। আন্তর্জাতিক নিয়ম ও চুক্তি অনুসরণ করেই এ বিষয়ে কাজ করা হচ্ছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।