শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
0:00 / 0:00
1x

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে স্পিকারের।

গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও তা পরিবর্তন করে দুই দিন আগেই দেশে ফিরছেন তিনি।

সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায় থেকে স্পিকারকে সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি শুক্রবার দেশে ফিরছেন।

এ বিষয়ে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সফরসূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও উচ্চ পর্যায়ের অনুরোধে স্পিকার সফর সংক্ষিপ্ত করেছেন।

দ্রুত দেশে ফেরার কারণ সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। বিষয়টির সঙ্গে সফর সংক্ষিপ্ত করার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে শুক্রবার পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা স্পিকারের আগাম দেশে ফেরার কারণ নিয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে স্পিকারের।

গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও তা পরিবর্তন করে দুই দিন আগেই দেশে ফিরছেন তিনি।

সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায় থেকে স্পিকারকে সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি শুক্রবার দেশে ফিরছেন।

এ বিষয়ে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সফরসূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও উচ্চ পর্যায়ের অনুরোধে স্পিকার সফর সংক্ষিপ্ত করেছেন।

দ্রুত দেশে ফেরার কারণ সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। বিষয়টির সঙ্গে সফর সংক্ষিপ্ত করার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে শুক্রবার পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা স্পিকারের আগাম দেশে ফেরার কারণ নিয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।