শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

শেখ হাসিনা-সাহাবুদ্দিন ফোনালাপের তথ্য নেই, সত্য হলে তদন্ত হবে: শামা ওবায়েদ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
শেখ হাসিনা-সাহাবুদ্দিন ফোনালাপের তথ্য নেই, সত্য হলে তদন্ত হবে: শামা ওবায়েদ
শেখ হাসিনা-সাহাবুদ্দিন ফোনালাপের তথ্য নেই, সত্য হলে তদন্ত হবে: শামা ওবায়েদ
0:00 / 0:00
1x

চিকিৎসার জন্য লন্ডনে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মধ্যে ফোনালাপের কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি। তবে এমন কোনো ঘটনা ঘটে থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন, “যদি বিষয়টি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার বিষয়টি তদন্ত করবে।”

মার্কিন দূতের ঢাকা সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুপাক্ষিক সম্পর্ক রয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, কূটনীতি এবং অর্থনৈতিক কূটনীতি আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে।

ভারতে চলমান ছাত্র আন্দোলন ও সেখানে থাকা বাংলাদেশিদের বিষয়ে বাংলাদেশের উদ্বেগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এ অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে চায়।

তিনি বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জনগণের অবস্থান বিবেচনায় নিয়ে সমস্যার সমাধানে এগিয়ে যাবে—এটাই বাংলাদেশের প্রত্যাশা।

এদিকে বাংলাদেশি পাসপোর্টের মান কমে গেছে—এমন ধারণা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশি পাসপোর্টের মানের কোনো অবনমন হয়নি।

ভিসা সমস্যার বিষয়ে তিনি বলেন, এর সঙ্গে অবৈধ পথে বিদেশ যাওয়া এবং বিভিন্ন দেশের নিজস্ব নীতির বিষয় জড়িত। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশে ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে।

শামা ওবায়েদ জানান, ভিসা সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা-সাহাবুদ্দিন ফোনালাপের তথ্য নেই, সত্য হলে তদন্ত হবে: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

চিকিৎসার জন্য লন্ডনে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মধ্যে ফোনালাপের কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি। তবে এমন কোনো ঘটনা ঘটে থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন, “যদি বিষয়টি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার বিষয়টি তদন্ত করবে।”

মার্কিন দূতের ঢাকা সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুপাক্ষিক সম্পর্ক রয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, কূটনীতি এবং অর্থনৈতিক কূটনীতি আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে।

ভারতে চলমান ছাত্র আন্দোলন ও সেখানে থাকা বাংলাদেশিদের বিষয়ে বাংলাদেশের উদ্বেগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এ অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে চায়।

তিনি বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জনগণের অবস্থান বিবেচনায় নিয়ে সমস্যার সমাধানে এগিয়ে যাবে—এটাই বাংলাদেশের প্রত্যাশা।

এদিকে বাংলাদেশি পাসপোর্টের মান কমে গেছে—এমন ধারণা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশি পাসপোর্টের মানের কোনো অবনমন হয়নি।

ভিসা সমস্যার বিষয়ে তিনি বলেন, এর সঙ্গে অবৈধ পথে বিদেশ যাওয়া এবং বিভিন্ন দেশের নিজস্ব নীতির বিষয় জড়িত। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশে ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে।

শামা ওবায়েদ জানান, ভিসা সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।