শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

জ্বালানি সংকটে পাশে থাকার আশ্বাস আনোয়ার ইব্রাহিমের

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
জ্বালানি সংকটে পাশে থাকার আশ্বাস আনোয়ার ইব্রাহিমের
জ্বালানি সংকটে পাশে থাকার আশ্বাস আনোয়ার ইব্রাহিমের
0:00 / 0:00
1x

দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। পাশাপাশি চিঠির মাধ্যমেও সহযোগিতা কামনা করা হয়েছে। জবাবে সংকট মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) মজুত ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) বিকল হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে।

বর্তমানে দেশে দৈনিক প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।

প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর উপদেষ্টা মাহদী আমিনের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি পাঠান। এছাড়া মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়।

তিনি বলেন, “বাংলাদেশের উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।”

অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, সংকট সমাধানে জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা ও আরপিজিসিএল সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির সঙ্গে যোগাযোগ রাখছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এফএসআরইউর সমস্যা সমাধানে কাজ করছেন।

তিনি বলেন, এক্সেলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট আজিজ কাসিমের সঙ্গেও তার কথা হয়েছে। পাশাপাশি মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনাও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জ্বালানি সংকটে পাশে থাকার আশ্বাস আনোয়ার ইব্রাহিমের

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। পাশাপাশি চিঠির মাধ্যমেও সহযোগিতা কামনা করা হয়েছে। জবাবে সংকট মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) মজুত ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) বিকল হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে।

বর্তমানে দেশে দৈনিক প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।

প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর উপদেষ্টা মাহদী আমিনের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি পাঠান। এছাড়া মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়।

তিনি বলেন, “বাংলাদেশের উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।”

অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, সংকট সমাধানে জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা ও আরপিজিসিএল সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির সঙ্গে যোগাযোগ রাখছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এফএসআরইউর সমস্যা সমাধানে কাজ করছেন।

তিনি বলেন, এক্সেলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট আজিজ কাসিমের সঙ্গেও তার কথা হয়েছে। পাশাপাশি মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনাও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।