শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠা একমাত্র সেনাবাহিনীর পক্ষেই সম্ভব: ড. ইফতেখারুজ্জামান

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠা একমাত্র সেনাবাহিনীর পক্ষেই সম্ভব: ড. ইফতেখারুজ্জামান
পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠা একমাত্র সেনাবাহিনীর পক্ষেই সম্ভব: ড. ইফতেখারুজ্জামান
0:00 / 0:00
1x

পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠার কাজ একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষেই সম্ভব বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেছেন, রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র কিংবা সরকারের একার পক্ষে পার্বত্য অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। এ ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা ও সদিচ্ছার ওপর গুরুত্ব দিতে হবে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ আয়োজিত সরকারের পাঁচ মাসে চুক্তি বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, “আমি বিশ্বাস করি সেনাবাহিনীর সেই সক্ষমতা আছে। তবে সদিচ্ছা আছে কি না, সেটিই আমাদের প্রশ্ন।”

পার্বত্য অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে পার্বত্য অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার কথা বলেছে। এটি বাস্তবায়ন করতে হলে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, “বর্তমানে প্রচলিত বিভাজনমূলক নীতি থেকে সরে এসে একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অনুসরণ করার প্রকৃত সদিচ্ছা থাকলেই কেবল সেখানে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

টিআইবির নির্বাহী পরিচালক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন, সময়সীমাবদ্ধ বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ এবং সেনাবাহিনীর নেতৃত্বে এ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো নিয়মিত পর্যালোচনা করা এবং বাস্তবায়নের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।

দৈনিক টারমিগানে বিস্তারিত পড়ুন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠা একমাত্র সেনাবাহিনীর পক্ষেই সম্ভব: ড. ইফতেখারুজ্জামান

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠার কাজ একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষেই সম্ভব বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেছেন, রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র কিংবা সরকারের একার পক্ষে পার্বত্য অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। এ ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা ও সদিচ্ছার ওপর গুরুত্ব দিতে হবে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ আয়োজিত সরকারের পাঁচ মাসে চুক্তি বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, “আমি বিশ্বাস করি সেনাবাহিনীর সেই সক্ষমতা আছে। তবে সদিচ্ছা আছে কি না, সেটিই আমাদের প্রশ্ন।”

পার্বত্য অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে পার্বত্য অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার কথা বলেছে। এটি বাস্তবায়ন করতে হলে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, “বর্তমানে প্রচলিত বিভাজনমূলক নীতি থেকে সরে এসে একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অনুসরণ করার প্রকৃত সদিচ্ছা থাকলেই কেবল সেখানে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

টিআইবির নির্বাহী পরিচালক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন, সময়সীমাবদ্ধ বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ এবং সেনাবাহিনীর নেতৃত্বে এ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো নিয়মিত পর্যালোচনা করা এবং বাস্তবায়নের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।

দৈনিক টারমিগানে বিস্তারিত পড়ুন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।