শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ, আগস্টেই যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ, আগস্টেই যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ
ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ, আগস্টেই যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ
0:00 / 0:00
1x

যমুনা ও পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ চালু হলেও ইঞ্জিন (লোকোমোটিভ) ও কোচ সংকটের কারণে এতদিন পর্যাপ্ত আন্তঃনগর ট্রেন চালানো সম্ভব হয়নি। তবে চলতি আগস্টে বাংলাদেশ রেলওয়ের বহরে ২০০টি নতুন কোচ যুক্ত হওয়ায় ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খুলনা থেকে মোংলা পর্যন্ত ট্রেন সেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, নতুন কোচ যুক্ত হওয়ার পর পশ্চিমাঞ্চলকে অগ্রাধিকার দিয়ে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে একটি করে নতুন আন্তঃনগর ট্রেন চালুর প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে।

এদিকে যাত্রীদের দাবি, শুধু নতুন ট্রেন চালু করলেই হবে না; রাজশাহী ও যশোর অঞ্চলে বন্ধ থাকা লোকাল ট্রেনগুলোও পুনরায় চালু করতে হবে। পাশাপাশি রাজশাহী থেকে চলাচলকারী পাঁচটি আন্তঃনগর ট্রেনে নতুন কোচ সংযোজন এবং যশোর থেকে সকালে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে যমুনা সেতু হয়ে পাবনা রুট, ২০২২ সালে পদ্মা সেতু হয়ে যশোর ও ফরিদপুর রুট এবং ২০২৪ সালে খুলনা-মোংলা রেলপথ চালু হলেও কোচ ও ইঞ্জিন সংকটের কারণে এসব রুটে প্রত্যাশিত সংখ্যক ট্রেন চালানো সম্ভব হয়নি। এখনো যমুনা সেতু হয়ে পাবনা এবং খুলনা-মোংলা রুটে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়নি।

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্যসচিব জিল্লুর রহমান ভিটু বলেন, পদ্মা সেতু রেলপথ চালুর সময় যশোর থেকে সকালে ঢাকাগামী একটি ট্রেনের দাবি জানানো হয়েছিল। কিন্তু বিকেলের একটি ট্রেন চালু হলেও যাত্রীদের মূল চাহিদা এখনো পূরণ হয়নি।

অন্যদিকে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামান খান বলেন, উত্তরাসহ একাধিক লোকাল ট্রেন ও অনেক স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। জনগণের সুবিধার জন্য সেগুলো দ্রুত চালু করা প্রয়োজন।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাবনা রুটের প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং খুলনা রুটের প্রস্তাব চূড়ান্ত করার কাজ চলছে।

তিনি আরও জানান, স্টেশন চালুর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ছিল স্টেশন মাস্টারের সংকট। ইতোমধ্যে নতুন ও চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে বন্ধ থাকা স্টেশন ও ট্রেনগুলো চালু করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষের আশা, নতুন কোচ যুক্ত হলে যাত্রীসেবার মান বাড়বে এবং দীর্ঘদিনের ট্রেন সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ, আগস্টেই যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

যমুনা ও পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ চালু হলেও ইঞ্জিন (লোকোমোটিভ) ও কোচ সংকটের কারণে এতদিন পর্যাপ্ত আন্তঃনগর ট্রেন চালানো সম্ভব হয়নি। তবে চলতি আগস্টে বাংলাদেশ রেলওয়ের বহরে ২০০টি নতুন কোচ যুক্ত হওয়ায় ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খুলনা থেকে মোংলা পর্যন্ত ট্রেন সেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, নতুন কোচ যুক্ত হওয়ার পর পশ্চিমাঞ্চলকে অগ্রাধিকার দিয়ে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে একটি করে নতুন আন্তঃনগর ট্রেন চালুর প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে।

এদিকে যাত্রীদের দাবি, শুধু নতুন ট্রেন চালু করলেই হবে না; রাজশাহী ও যশোর অঞ্চলে বন্ধ থাকা লোকাল ট্রেনগুলোও পুনরায় চালু করতে হবে। পাশাপাশি রাজশাহী থেকে চলাচলকারী পাঁচটি আন্তঃনগর ট্রেনে নতুন কোচ সংযোজন এবং যশোর থেকে সকালে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে যমুনা সেতু হয়ে পাবনা রুট, ২০২২ সালে পদ্মা সেতু হয়ে যশোর ও ফরিদপুর রুট এবং ২০২৪ সালে খুলনা-মোংলা রেলপথ চালু হলেও কোচ ও ইঞ্জিন সংকটের কারণে এসব রুটে প্রত্যাশিত সংখ্যক ট্রেন চালানো সম্ভব হয়নি। এখনো যমুনা সেতু হয়ে পাবনা এবং খুলনা-মোংলা রুটে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়নি।

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্যসচিব জিল্লুর রহমান ভিটু বলেন, পদ্মা সেতু রেলপথ চালুর সময় যশোর থেকে সকালে ঢাকাগামী একটি ট্রেনের দাবি জানানো হয়েছিল। কিন্তু বিকেলের একটি ট্রেন চালু হলেও যাত্রীদের মূল চাহিদা এখনো পূরণ হয়নি।

অন্যদিকে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামান খান বলেন, উত্তরাসহ একাধিক লোকাল ট্রেন ও অনেক স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। জনগণের সুবিধার জন্য সেগুলো দ্রুত চালু করা প্রয়োজন।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাবনা রুটের প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং খুলনা রুটের প্রস্তাব চূড়ান্ত করার কাজ চলছে।

তিনি আরও জানান, স্টেশন চালুর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ছিল স্টেশন মাস্টারের সংকট। ইতোমধ্যে নতুন ও চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে বন্ধ থাকা স্টেশন ও ট্রেনগুলো চালু করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষের আশা, নতুন কোচ যুক্ত হলে যাত্রীসেবার মান বাড়বে এবং দীর্ঘদিনের ট্রেন সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।