শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া ভারতের দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ : রিজভী

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করল মহানগর বিএনপি

‘নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু করার মুরোদ নেই, বিদেশ থেকে শুধু উঁকি–ঝুঁকি দিচ্ছে’—স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপিকে রাশেদ খানের পরামর্শ, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান’

সামাজিক মাধ্যম দূষণে ‘প্রকল্প’ নিয়ে কাজ করছে কেউ কেউ: তথ্যমন্ত্রী

ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন জামায়াতের এমপি, প্রটোকল নিয়ে বিতর্ক

১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: রিজভী

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
0:00 / 0:00
1x

জুয়া ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যুগোপযোগী করতে আগামী দুই-এক দিনের মধ্যেই মাদক প্রতিরোধ আইন (সংশোধনী) জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক সময়ে পুরোনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সময়োপযোগী আইন প্রণয়ন। তবে শুধু আইন করলেই হবে না, কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে। বর্তমানে নারী, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা উদ্বেগজনক। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রয়োজনে আমলী আদালতের পাশাপাশি মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি ছাড়া মাদকের বিরুদ্ধে লড়াই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মাদকের কারণে দেশে অপরাধ প্রবণতা বাড়ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন পর্যন্ত ৯টি মানি লন্ডারিং মামলা দায়ের করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

জুয়া ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যুগোপযোগী করতে আগামী দুই-এক দিনের মধ্যেই মাদক প্রতিরোধ আইন (সংশোধনী) জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক সময়ে পুরোনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সময়োপযোগী আইন প্রণয়ন। তবে শুধু আইন করলেই হবে না, কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে। বর্তমানে নারী, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা উদ্বেগজনক। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রয়োজনে আমলী আদালতের পাশাপাশি মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি ছাড়া মাদকের বিরুদ্ধে লড়াই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মাদকের কারণে দেশে অপরাধ প্রবণতা বাড়ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন পর্যন্ত ৯টি মানি লন্ডারিং মামলা দায়ের করেছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।