শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে লাঞ্ছনার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে লাঞ্ছনার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে লাঞ্ছনার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
0:00 / 0:00
1x

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুধে পানি মেশানোর অভিযোগ তুলে দুই খামারির মাথায় দুধ ঢেলে জনসম্মুখে লাঞ্ছিত করার ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া এনামুল বাঘা ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুন দুপুরে খালিয়া এলাকা থেকে কয়েকজন খামারি টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসেন। এ সময় এনামুল বাঘা একটি ছোট পরীক্ষামূলক যন্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে কয়েকজন বিক্রেতার দুধে পানি মেশানো রয়েছে বলে দাবি করেন।

অভিযোগ রয়েছে, পরে তিনি খামারি গোকুলসহ দুজন বিক্রেতার মাথায় দুধ ঢেলে দেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনাস্থলে উপস্থিত অনেককে এ সময় হাসি-ঠাট্টা করতে দেখা যায়।

পরে ঘটনাটির ভিডিও এনামুল বাঘা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এনামুল বাঘা একটি ছোট যন্ত্র ব্যবহার করে দুধ পরীক্ষা করার দাবি করছেন। পরে তিনি দুধের মালিক হিসেবে পরিচয় দেওয়া দুজনের মাথায় দুধ ঢেলে দেন এবং তাদের প্রতি অশালীন ভাষা ব্যবহার করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর নিজ এলাকা থেকে এনামুল বাঘাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

ওসি আরও দাবি করেন, এনামুল বাঘা শুধু কনটেন্ট ক্রিয়েটর নন; তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে লাঞ্ছনার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুধে পানি মেশানোর অভিযোগ তুলে দুই খামারির মাথায় দুধ ঢেলে জনসম্মুখে লাঞ্ছিত করার ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া এনামুল বাঘা ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুন দুপুরে খালিয়া এলাকা থেকে কয়েকজন খামারি টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসেন। এ সময় এনামুল বাঘা একটি ছোট পরীক্ষামূলক যন্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে কয়েকজন বিক্রেতার দুধে পানি মেশানো রয়েছে বলে দাবি করেন।

অভিযোগ রয়েছে, পরে তিনি খামারি গোকুলসহ দুজন বিক্রেতার মাথায় দুধ ঢেলে দেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনাস্থলে উপস্থিত অনেককে এ সময় হাসি-ঠাট্টা করতে দেখা যায়।

পরে ঘটনাটির ভিডিও এনামুল বাঘা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এনামুল বাঘা একটি ছোট যন্ত্র ব্যবহার করে দুধ পরীক্ষা করার দাবি করছেন। পরে তিনি দুধের মালিক হিসেবে পরিচয় দেওয়া দুজনের মাথায় দুধ ঢেলে দেন এবং তাদের প্রতি অশালীন ভাষা ব্যবহার করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর নিজ এলাকা থেকে এনামুল বাঘাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

ওসি আরও দাবি করেন, এনামুল বাঘা শুধু কনটেন্ট ক্রিয়েটর নন; তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।