শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান, মানলেন সব নিয়ম

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান, মানলেন সব নিয়ম
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান, মানলেন সব নিয়ম
0:00 / 0:00
1x

প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সাধারণ পরীক্ষার্থীদের মতো সারিতে দাঁড়িয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিয়ে প্রয়োজনীয় সব ধাপ সম্পন্ন করে লাইসেন্স গ্রহণ করেছেন।

জানা গেছে, রোববার (২ আগস্ট) সকালে তিনি তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা যায়, জাইমা রহমান সাধারণ পরীক্ষার্থীদের সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে নির্ধারিত সব সরকারি প্রক্রিয়া অনুসরণ করেন। তিনি কেন্দ্রে পৌঁছানোর আগ পর্যন্ত সেখানে দায়িত্বরত কর্মকর্তারাও তার আগমনের বিষয়ে অবগত ছিলেন না।

কর্মকর্তারা জানান, রাষ্ট্রের উচ্চপর্যায়ের পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি ড্রাইভিং লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা বা অতিরিক্ত প্রটোকল নেননি। নির্ধারিত নিয়ম মেনেই তিনি পরীক্ষায় অংশ নেন এবং লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন।

এ ধরনের আচরণকে দায়িত্বশীল ও নিয়ম মেনে চলার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে কেন্দ্রের বিআরটিএ-সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা তার প্রশংসা করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান, মানলেন সব নিয়ম

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সাধারণ পরীক্ষার্থীদের মতো সারিতে দাঁড়িয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিয়ে প্রয়োজনীয় সব ধাপ সম্পন্ন করে লাইসেন্স গ্রহণ করেছেন।

জানা গেছে, রোববার (২ আগস্ট) সকালে তিনি তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা যায়, জাইমা রহমান সাধারণ পরীক্ষার্থীদের সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে নির্ধারিত সব সরকারি প্রক্রিয়া অনুসরণ করেন। তিনি কেন্দ্রে পৌঁছানোর আগ পর্যন্ত সেখানে দায়িত্বরত কর্মকর্তারাও তার আগমনের বিষয়ে অবগত ছিলেন না।

কর্মকর্তারা জানান, রাষ্ট্রের উচ্চপর্যায়ের পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি ড্রাইভিং লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা বা অতিরিক্ত প্রটোকল নেননি। নির্ধারিত নিয়ম মেনেই তিনি পরীক্ষায় অংশ নেন এবং লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন।

এ ধরনের আচরণকে দায়িত্বশীল ও নিয়ম মেনে চলার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে কেন্দ্রের বিআরটিএ-সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা তার প্রশংসা করেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।