শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জে বিএনপির কারা নির্যাতিত ‘৩৬ শে জুলাই যোদ্ধা’ সংগঠনের কমিটি গঠন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
মুন্সীগঞ্জে বিএনপির কারা নির্যাতিত ‘৩৬ শে জুলাই যোদ্ধা’ সংগঠনের কমিটি গঠন
মুন্সীগঞ্জে বিএনপির কারা নির্যাতিত ‘৩৬ শে জুলাই যোদ্ধা’ সংগঠনের কমিটি গঠন
0:00 / 0:00
1x

বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের সংগঠন ‘বিএনপির কারা নির্যাতিত ৩৬ শে জুলাই যোদ্ধা, মুন্সীগঞ্জ’-এর ৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর রোডের মুন টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মাহবুব উল আলম (স্বপন) সভাপতি এবং মো. শামীম মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— মো. নাসির উদ্দিন শেখ সহ-সভাপতি, মো. শাহজাহান মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক, দেওয়ান মিঠু সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহমান প্রধান হিরন দপ্তর সম্পাদক এবং ওহিদুল ইসলাম খোকন অর্থ বিষয়ক সম্পাদক।

সভায় সংগঠনের নেতারা বলেন, বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

তারা জানান, দলীয় কর্মসূচি বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা এবং কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে নতুন কমিটি কাজ করবে।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মাহবুব উল আলম (স্বপন) ও সাধারণ সম্পাদক মো. শামীম মোল্লা সংগঠনের কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে বিএনপির কারা নির্যাতিত ‘৩৬ শে জুলাই যোদ্ধা’ সংগঠনের কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের সংগঠন ‘বিএনপির কারা নির্যাতিত ৩৬ শে জুলাই যোদ্ধা, মুন্সীগঞ্জ’-এর ৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর রোডের মুন টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মাহবুব উল আলম (স্বপন) সভাপতি এবং মো. শামীম মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— মো. নাসির উদ্দিন শেখ সহ-সভাপতি, মো. শাহজাহান মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক, দেওয়ান মিঠু সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহমান প্রধান হিরন দপ্তর সম্পাদক এবং ওহিদুল ইসলাম খোকন অর্থ বিষয়ক সম্পাদক।

সভায় সংগঠনের নেতারা বলেন, বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

তারা জানান, দলীয় কর্মসূচি বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা এবং কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে নতুন কমিটি কাজ করবে।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মাহবুব উল আলম (স্বপন) ও সাধারণ সম্পাদক মো. শামীম মোল্লা সংগঠনের কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।