শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, শিমুলিয়ায় সমর্থকদের সঙ্গে ফুটবল উচ্ছ্বাসে মাতলেন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
মুন্সীগঞ্জে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, শিমুলিয়ায় সমর্থকদের সঙ্গে ফুটবল উচ্ছ্বাসে মাতলেন
মুন্সীগঞ্জে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, শিমুলিয়ায় সমর্থকদের সঙ্গে ফুটবল উচ্ছ্বাসে মাতলেন
0:00 / 0:00
1x

ফুটবল বিশ্বকাপের আবহে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শুক্রবার (২৬ জুন) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় এসে তিনি স্থানীয় সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন।

শিমুলিয়া ঘাটে পৌঁছালে রাষ্ট্রদূতকে স্বাগত জানান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

এরপর আগে থেকেই উপস্থিত শত শত আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রদূত। পরে পদ্মাপাড়ে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতনও খেলায় অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূতের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

খেলা শেষে ট্রলারে চড়ে পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু পরিদর্শন করেন মার্সেলো কার্লোস সেসা।

পদ্মাপাড়ের মানুষের ফুটবলপ্রেম ও আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হয়ে রাষ্ট্রদূত বলেন, “এখানে সবার সঙ্গে সময় কাটাতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।”

উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনাপ্রীতি ও ফুটবল উন্মাদনার গল্প তুলে ধরতে শিমুলিয়া ঘাটে একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণ করা হচ্ছে। মুন্সীগঞ্জ সফরের শুরুতে রাষ্ট্রদূত ওই তথ্যচিত্রের শুটিং ও সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, শিমুলিয়ায় সমর্থকদের সঙ্গে ফুটবল উচ্ছ্বাসে মাতলেন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপের আবহে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শুক্রবার (২৬ জুন) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় এসে তিনি স্থানীয় সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন।

শিমুলিয়া ঘাটে পৌঁছালে রাষ্ট্রদূতকে স্বাগত জানান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

এরপর আগে থেকেই উপস্থিত শত শত আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রদূত। পরে পদ্মাপাড়ে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতনও খেলায় অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূতের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

খেলা শেষে ট্রলারে চড়ে পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু পরিদর্শন করেন মার্সেলো কার্লোস সেসা।

পদ্মাপাড়ের মানুষের ফুটবলপ্রেম ও আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হয়ে রাষ্ট্রদূত বলেন, “এখানে সবার সঙ্গে সময় কাটাতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।”

উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনাপ্রীতি ও ফুটবল উন্মাদনার গল্প তুলে ধরতে শিমুলিয়া ঘাটে একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণ করা হচ্ছে। মুন্সীগঞ্জ সফরের শুরুতে রাষ্ট্রদূত ওই তথ্যচিত্রের শুটিং ও সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।