শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

জয় ছাড়াই বিশ্বকাপের নকআউটে কেইপ ভার্ড, শেষ ষোলোতে প্রতিপক্ষ আর্জেন্টিনা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
জয় ছাড়াই বিশ্বকাপের নকআউটে কেইপ ভার্ড, শেষ ষোলোতে প্রতিপক্ষ আর্জেন্টিনা
জয় ছাড়াই বিশ্বকাপের নকআউটে কেইপ ভার্ড, শেষ ষোলোতে প্রতিপক্ষ আর্জেন্টিনা
0:00 / 0:00
1x

বিশ্বকাপে একটিও ম্যাচ না জিতেও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশ কেইপ ভার্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে এবং অন্য ম্যাচে স্পেনের জয়ে ভাগ্য খুলে যায় দলটির।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকালে হিউস্টনে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচে সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে কেইপ ভার্ড। টানা তিনটি ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে তারা।

একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে স্পেন ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে উরুগুয়ে ও সৌদি আরব—দুই দলই ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

মাত্র প্রায় ৫ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশ কেইপ ভার্ড প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচে বলের দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমান। প্রথমার্ধে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি কেউ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সৌদি আরবের মোহামেদ কান্নোর হেড সহজেই রুখে দেন কেইপ ভার্ডের গোলরক্ষক ভাজিনিয়া।

দ্বিতীয়ার্ধে কেইপ ভার্ড কয়েকটি ভালো সুযোগ পেলেও সৌদি গোলরক্ষক আল-ওয়াসি দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন। ৭৪তম মিনিটে লারোস দুয়ার্তের একক প্রচেষ্টায় নেওয়া শট পা দিয়ে ঠেকিয়ে দেন তিনি। শেষ দিকে নুনো দা কস্তাও একটি সহজ সুযোগ নষ্ট করেন।

শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হলেও অন্য ম্যাচের ফল কেইপ ভার্ডের পক্ষে যাওয়ায় শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলটির খেলোয়াড়রা। প্রথম বিশ্বকাপেই শেষ ষোলো নিশ্চিত করে ইতিহাস গড়ে আফ্রিকার ছোট্ট দেশটি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জয় ছাড়াই বিশ্বকাপের নকআউটে কেইপ ভার্ড, শেষ ষোলোতে প্রতিপক্ষ আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বিশ্বকাপে একটিও ম্যাচ না জিতেও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশ কেইপ ভার্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে এবং অন্য ম্যাচে স্পেনের জয়ে ভাগ্য খুলে যায় দলটির।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকালে হিউস্টনে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচে সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে কেইপ ভার্ড। টানা তিনটি ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে তারা।

একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে স্পেন ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে উরুগুয়ে ও সৌদি আরব—দুই দলই ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

মাত্র প্রায় ৫ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশ কেইপ ভার্ড প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচে বলের দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমান। প্রথমার্ধে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি কেউ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সৌদি আরবের মোহামেদ কান্নোর হেড সহজেই রুখে দেন কেইপ ভার্ডের গোলরক্ষক ভাজিনিয়া।

দ্বিতীয়ার্ধে কেইপ ভার্ড কয়েকটি ভালো সুযোগ পেলেও সৌদি গোলরক্ষক আল-ওয়াসি দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন। ৭৪তম মিনিটে লারোস দুয়ার্তের একক প্রচেষ্টায় নেওয়া শট পা দিয়ে ঠেকিয়ে দেন তিনি। শেষ দিকে নুনো দা কস্তাও একটি সহজ সুযোগ নষ্ট করেন।

শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হলেও অন্য ম্যাচের ফল কেইপ ভার্ডের পক্ষে যাওয়ায় শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলটির খেলোয়াড়রা। প্রথম বিশ্বকাপেই শেষ ষোলো নিশ্চিত করে ইতিহাস গড়ে আফ্রিকার ছোট্ট দেশটি।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।