শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

রুদ্ধশ্বাস লড়াই শেষে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
রুদ্ধশ্বাস লড়াই শেষে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো
রুদ্ধশ্বাস লড়াই শেষে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো
0:00 / 0:00
1x

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের ৩০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়েও ভাঙেনি ১-১ গোলের সমতা। শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুচাপের পরীক্ষায় নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। মেক্সিকোর মন্টেরেই স্টেডিয়ামে ফেভারিট ডাচদের বিদায় করে টুর্নামেন্টে আরও একটি চমক উপহার দিল আফ্রিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই নেদারল্যান্ডসকে চাপে রাখে মরক্কো। আশরাফ হাকিমির নেতৃত্বে একের পর এক আক্রমণে ডাচ রক্ষণকে ব্যস্ত রাখলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।

২১তম মিনিটে হাকিমির শক্তিশালী দূরপাল্লার শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক বার্ট ভেরব্রুগেন। আর প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিমির ফ্রি-কিক থেকে ইসমাইল সাইবারি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় নেদারল্যান্ডস। ৪৮তম মিনিটে রায়ান গ্রাভেনবার্খের শট রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো।

৭১তম মিনিটে একসঙ্গে দুটি পরিবর্তন এনে ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টা করেন ডাচ কোচ। মাঠে নেমেই কার্যকর ভূমিকা রাখেন ওউত ওয়েঘর্স্ট ও তিউন কুপমাইনার্স।

৭২তম মিনিটে ওয়েঘর্স্টের হেড থেকে বল পেয়ে ক্রিসেনসিও সামারভিল ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে কোডি গাকপোর কাছে বল বাড়ান। সহজ ফিনিশে গোল করে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন গাকপো।

গোল হজমের পর মরক্কো আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাচ যখন নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে, ঠিক তখনই ৯০তম মিনিটে সমতায় ফেরে আফ্রিকার দলটি। কর্নার থেকে আসা বল হেডে জালে জড়িয়ে মরক্কোকে সমতায় ফেরান ডিফেন্ডার ইসা দিওপ। জাতীয় দলের হয়ে এটিই ছিল তার প্রথম আন্তর্জাতিক গোল।

অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে নেদারল্যান্ডসের হয়ে তিউন কুপমাইনার্স ও ওউত ওয়েঘর্স্ট গোল করলেও জাস্টিন ক্লুইভার্ট, কুইন্টেন টিম্বার এবং ক্রিসেনসিও সামারভিল ব্যর্থ হন।

মরক্কোর হয়ে সুফিয়ান রাহিমি, চেমসেদিন তালবি ও ইসমাইল সাইবারি গোল করেন। এল আইনাউই ও আশরাফ হাকিমি শট মিস করলেও সেটিই জয় নিশ্চিত করতে বাধা হয়ে দাঁড়ায়নি।

শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলের জয় নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মরক্কো। অন্যদিকে, শিরোপাপ্রত্যাশী নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় শেষ ৩২ থেকেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রুদ্ধশ্বাস লড়াই শেষে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের ৩০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়েও ভাঙেনি ১-১ গোলের সমতা। শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুচাপের পরীক্ষায় নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। মেক্সিকোর মন্টেরেই স্টেডিয়ামে ফেভারিট ডাচদের বিদায় করে টুর্নামেন্টে আরও একটি চমক উপহার দিল আফ্রিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই নেদারল্যান্ডসকে চাপে রাখে মরক্কো। আশরাফ হাকিমির নেতৃত্বে একের পর এক আক্রমণে ডাচ রক্ষণকে ব্যস্ত রাখলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।

২১তম মিনিটে হাকিমির শক্তিশালী দূরপাল্লার শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক বার্ট ভেরব্রুগেন। আর প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিমির ফ্রি-কিক থেকে ইসমাইল সাইবারি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় নেদারল্যান্ডস। ৪৮তম মিনিটে রায়ান গ্রাভেনবার্খের শট রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো।

৭১তম মিনিটে একসঙ্গে দুটি পরিবর্তন এনে ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টা করেন ডাচ কোচ। মাঠে নেমেই কার্যকর ভূমিকা রাখেন ওউত ওয়েঘর্স্ট ও তিউন কুপমাইনার্স।

৭২তম মিনিটে ওয়েঘর্স্টের হেড থেকে বল পেয়ে ক্রিসেনসিও সামারভিল ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে কোডি গাকপোর কাছে বল বাড়ান। সহজ ফিনিশে গোল করে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন গাকপো।

গোল হজমের পর মরক্কো আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাচ যখন নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে, ঠিক তখনই ৯০তম মিনিটে সমতায় ফেরে আফ্রিকার দলটি। কর্নার থেকে আসা বল হেডে জালে জড়িয়ে মরক্কোকে সমতায় ফেরান ডিফেন্ডার ইসা দিওপ। জাতীয় দলের হয়ে এটিই ছিল তার প্রথম আন্তর্জাতিক গোল।

অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে নেদারল্যান্ডসের হয়ে তিউন কুপমাইনার্স ও ওউত ওয়েঘর্স্ট গোল করলেও জাস্টিন ক্লুইভার্ট, কুইন্টেন টিম্বার এবং ক্রিসেনসিও সামারভিল ব্যর্থ হন।

মরক্কোর হয়ে সুফিয়ান রাহিমি, চেমসেদিন তালবি ও ইসমাইল সাইবারি গোল করেন। এল আইনাউই ও আশরাফ হাকিমি শট মিস করলেও সেটিই জয় নিশ্চিত করতে বাধা হয়ে দাঁড়ায়নি।

শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলের জয় নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মরক্কো। অন্যদিকে, শিরোপাপ্রত্যাশী নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় শেষ ৩২ থেকেই।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।