শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

চসিকের বাজেটে উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ, বেতন-ভাতা ও দেনা পরিশোধে যাবে প্রায় ৩০ শতাংশ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
চসিকের বাজেটে উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ, বেতন-ভাতা ও দেনা পরিশোধে যাবে প্রায় ৩০ শতাংশ
চসিকের বাজেটে উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ, বেতন-ভাতা ও দেনা পরিশোধে যাবে প্রায় ৩০ শতাংশ
0:00 / 0:00
1x

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০২৬–২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন বাজেটে উন্নয়নমূলক কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও বেতন-ভাতা ও পুরোনো দেনা পরিশোধেও বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাজেট ঘোষণা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বাজেটের নথি অনুযায়ী, মোট ২ হাজার ২৫২ কোটি ৩২ লাখ টাকার মূল ব্যয়ের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৩৫ কোটি ৫০ লাখ টাকা বা প্রতি ১০০ টাকায় ৪৫ টাকা ৮১ পয়সা ব্যয় হবে রাস্তাঘাট ও ভৌত অবকাঠামো উন্নয়নে। এর মধ্যে সরকারি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৮২৫ কোটি টাকা এবং চসিকের নিজস্ব তহবিল থেকে ২১০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

বাজেটে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা, উৎসব বোনাস ও অন্যান্য সুবিধার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা, যা মোট ব্যয়ের প্রায় ২১ দশমিক ২৭ শতাংশ। এছাড়া পূর্ববর্তী দেনা ও ঠিকাদারদের পাওনা পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ১৮৪ কোটি ৩০ লাখ টাকা বা প্রায় ৮ দশমিক ১৫ শতাংশ।

স্থায়ী সম্পদ অর্জনে ১৭১ কোটি টাকা, ভাণ্ডার ও সরঞ্জাম ক্রয়ে ১১৬ কোটি ৫০ লাখ টাকা, বিদ্যুৎ, জ্বালানি ও পানি বিল পরিশোধে ৭৬ কোটি টাকা এবং জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণে ৫১ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া শিক্ষা ও চিকিৎসা খাতে ৩৯ কোটি টাকা, ত্রাণ কার্যক্রমে ৫৬ কোটি টাকা এবং অন্যান্য প্রশাসনিক ও বিবিধ ব্যয়সহ নাগরিক কল্যাণ খাতে মোট ১৩৬ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

বিভাগভিত্তিক ব্যয়ের হিসাবে শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় ৬০ কোটি টাকা, প্রকৌশল বিভাগে ২৮ কোটি ৬৪ লাখ টাকা এবং পরিচ্ছন্নতা বিভাগে ২৪ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট বিশ্লেষণে দেখা যায়, সর্বশেষ অর্থবছরে বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১১২ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ২২৫ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে যানবাহনের জ্বালানিতে ২৭ কোটি টাকা, যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণে প্রায় ১৮ কোটি ৫০ লাখ টাকা এবং কোরবানির ঈদ উপলক্ষে আপ্যায়নে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে।

চসিক আশা করছে, ২০২৬–২৭ অর্থবছর শেষে তাদের তহবিলে ৭ কোটি ৯২ লাখ টাকা উদ্বৃত্ত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

চসিকের বাজেটে উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ, বেতন-ভাতা ও দেনা পরিশোধে যাবে প্রায় ৩০ শতাংশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০২৬–২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন বাজেটে উন্নয়নমূলক কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও বেতন-ভাতা ও পুরোনো দেনা পরিশোধেও বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাজেট ঘোষণা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বাজেটের নথি অনুযায়ী, মোট ২ হাজার ২৫২ কোটি ৩২ লাখ টাকার মূল ব্যয়ের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৩৫ কোটি ৫০ লাখ টাকা বা প্রতি ১০০ টাকায় ৪৫ টাকা ৮১ পয়সা ব্যয় হবে রাস্তাঘাট ও ভৌত অবকাঠামো উন্নয়নে। এর মধ্যে সরকারি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৮২৫ কোটি টাকা এবং চসিকের নিজস্ব তহবিল থেকে ২১০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

বাজেটে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা, উৎসব বোনাস ও অন্যান্য সুবিধার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা, যা মোট ব্যয়ের প্রায় ২১ দশমিক ২৭ শতাংশ। এছাড়া পূর্ববর্তী দেনা ও ঠিকাদারদের পাওনা পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ১৮৪ কোটি ৩০ লাখ টাকা বা প্রায় ৮ দশমিক ১৫ শতাংশ।

স্থায়ী সম্পদ অর্জনে ১৭১ কোটি টাকা, ভাণ্ডার ও সরঞ্জাম ক্রয়ে ১১৬ কোটি ৫০ লাখ টাকা, বিদ্যুৎ, জ্বালানি ও পানি বিল পরিশোধে ৭৬ কোটি টাকা এবং জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণে ৫১ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া শিক্ষা ও চিকিৎসা খাতে ৩৯ কোটি টাকা, ত্রাণ কার্যক্রমে ৫৬ কোটি টাকা এবং অন্যান্য প্রশাসনিক ও বিবিধ ব্যয়সহ নাগরিক কল্যাণ খাতে মোট ১৩৬ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

বিভাগভিত্তিক ব্যয়ের হিসাবে শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় ৬০ কোটি টাকা, প্রকৌশল বিভাগে ২৮ কোটি ৬৪ লাখ টাকা এবং পরিচ্ছন্নতা বিভাগে ২৪ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট বিশ্লেষণে দেখা যায়, সর্বশেষ অর্থবছরে বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১১২ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ২২৫ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে যানবাহনের জ্বালানিতে ২৭ কোটি টাকা, যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণে প্রায় ১৮ কোটি ৫০ লাখ টাকা এবং কোরবানির ঈদ উপলক্ষে আপ্যায়নে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে।

চসিক আশা করছে, ২০২৬–২৭ অর্থবছর শেষে তাদের তহবিলে ৭ কোটি ৯২ লাখ টাকা উদ্বৃত্ত থাকবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।