শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ফেসবুক লাইভে এনসিপির সব পদ ছাড়লেন জাহিদুর রহমান তালুকদার

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
ফেসবুক লাইভে এনসিপির সব পদ ছাড়লেন জাহিদুর রহমান তালুকদার
ফেসবুক লাইভে এনসিপির সব পদ ছাড়লেন জাহিদুর রহমান তালুকদার
0:00 / 0:00
1x

ফেসবুক লাইভে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

লাইভে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে জাহিদুর রহমান তালুকদার বলেন, "এনসিপির কর্মপরিবেশ বা ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে আমি হয়তো নিজেকে খাপ খাওয়াতে পারিনি, অথবা এনসিপিও আমার সঙ্গে এডাপ্টেবল নয়।"

তিনি আরও বলেন, তিনি রাজনৈতিকভাবে সচেতন এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি।

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে জাহিদুর রহমান বলেন, জুলাইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল সেই প্রত্যাশা বাস্তবায়নে সক্ষম বলে মনে হয়, তাহলে সে দলে যোগদানের বিষয়টি বিবেচনা করবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ জুন এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার ২৭ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারকে প্রধান সমন্বয়কারী করা হয়। পরে একই বছরের ৩ ডিসেম্বর ওই কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ ফেসবুক লাইভে দলীয় ও সাংগঠনিক সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এনসিপির সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্কের ইতি টানেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ফেসবুক লাইভে এনসিপির সব পদ ছাড়লেন জাহিদুর রহমান তালুকদার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ফেসবুক লাইভে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

লাইভে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে জাহিদুর রহমান তালুকদার বলেন, "এনসিপির কর্মপরিবেশ বা ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে আমি হয়তো নিজেকে খাপ খাওয়াতে পারিনি, অথবা এনসিপিও আমার সঙ্গে এডাপ্টেবল নয়।"

তিনি আরও বলেন, তিনি রাজনৈতিকভাবে সচেতন এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি।

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে জাহিদুর রহমান বলেন, জুলাইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল সেই প্রত্যাশা বাস্তবায়নে সক্ষম বলে মনে হয়, তাহলে সে দলে যোগদানের বিষয়টি বিবেচনা করবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ জুন এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার ২৭ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারকে প্রধান সমন্বয়কারী করা হয়। পরে একই বছরের ৩ ডিসেম্বর ওই কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ ফেসবুক লাইভে দলীয় ও সাংগঠনিক সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এনসিপির সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্কের ইতি টানেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।