শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জে আরিফ হত্যা: পিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ, আন্দোলনের হুমকি

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
মুন্সীগঞ্জে আরিফ হত্যা: পিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ, আন্দোলনের হুমকি
মুন্সীগঞ্জে আরিফ হত্যা: পিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ, আন্দোলনের হুমকি
0:00 / 0:00
1x

মুন্সীগঞ্জ পৌরসভার ভিটি শিলমন্দি এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আরিফ বেপারি (৩২) হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মামলার বাদীসহ নিহত আরিফ বেপারির পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর মামলা হলেও এখনো হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত তদন্ত শেষ করে বাকি আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা আরও বলেন, তদন্তে কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাতিত্ব করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ১৪ জুন মুন্সীগঞ্জ পৌরসভার জসিমনগর এলাকা থেকে আরিফ বেপারির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তভার পায় পিবিআই। পরে ১৭ জুন মামলার প্রধান আসামি নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে সংস্থাটি। তবে অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও মামলার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন নিহতের স্বজনরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে আরিফ হত্যা: পিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ, আন্দোলনের হুমকি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ পৌরসভার ভিটি শিলমন্দি এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আরিফ বেপারি (৩২) হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মামলার বাদীসহ নিহত আরিফ বেপারির পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর মামলা হলেও এখনো হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত তদন্ত শেষ করে বাকি আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা আরও বলেন, তদন্তে কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাতিত্ব করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ১৪ জুন মুন্সীগঞ্জ পৌরসভার জসিমনগর এলাকা থেকে আরিফ বেপারির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তভার পায় পিবিআই। পরে ১৭ জুন মামলার প্রধান আসামি নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে সংস্থাটি। তবে অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও মামলার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন নিহতের স্বজনরা।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।