শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

সিংড়ায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা উন্নয়নের আহ্বান

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
সিংড়ায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা উন্নয়নের আহ্বান
সিংড়ায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা উন্নয়নের আহ্বান
0:00 / 0:00
1x
‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়া থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টায় সিংড়া থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, পুলিশের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। ওপেন হাউজ ডে আয়োজনের উদ্দেশ্য হলো পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করা। তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে তাদের সমস্যা ও অভিযোগ সরাসরি পুলিশের কাছে তুলে ধরার আহ্বান জানান। তিনি আরও বলেন, নাটোর জেলাকে অপরাধ, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তবে এ লক্ষ্য অর্জনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা সেগুলো গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সিংড়ায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা উন্নয়নের আহ্বান

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়া থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টায় সিংড়া থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, পুলিশের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। ওপেন হাউজ ডে আয়োজনের উদ্দেশ্য হলো পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করা। তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে তাদের সমস্যা ও অভিযোগ সরাসরি পুলিশের কাছে তুলে ধরার আহ্বান জানান। তিনি আরও বলেন, নাটোর জেলাকে অপরাধ, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তবে এ লক্ষ্য অর্জনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা সেগুলো গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।