শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় দুই লাখের বেশি অবৈধ অভিবাসী নিজ দেশে ফেরত

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
মালয়েশিয়ায় দুই লাখের বেশি অবৈধ অভিবাসী নিজ দেশে ফেরত
মালয়েশিয়ায় দুই লাখের বেশি অবৈধ অভিবাসী নিজ দেশে ফেরত
0:00 / 0:00
1x

মালয়েশিয়া সরকারের পরিচালিত মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম-এর আওতায় ১১২টি দেশের মোট ২ লাখ ৪২ হাজার ৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (৮ জুলাই) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকইয়াতে এ তথ্য জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী শামসুল আনুয়ার নাসারাহ।

তিনি জানান, ২০২৫ সালের ১৫ মে থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত চলা এই কর্মসূচিতে মোট ২ লাখ ৬৪ হাজার ১৯১ জন বিদেশি নাগরিক নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে অধিকাংশকেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র উপমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৪৭০টি অভিবাসন অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৬ হাজার ৬০৮ জনের কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়।

বিদেশি নাগরিকদের বসবাসের ঘনত্ব নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অভিযান আরও জোরদার করা হয়েছে। বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, পাইকারি বাজার ও আবাসিক এলাকায় ২ হাজার ৫২৮টি পরিদর্শন অভিযান চালানো হয়েছে।

এ ছাড়া অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, স্থানীয় সরকারসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে ৪৭০টি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি বিদেশিদের অবৈধ ব্যবসায়িক কার্যক্রম ঠেকাতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আরও ৭১টি বিশেষ অভিযান চালানো হয়।

এদিকে মালয়েশিয়ার পার্লামেন্টে পুলিশের সদস্যদের বিরুদ্ধে অপরাধসংক্রান্ত মামলার তথ্যও তুলে ধরা হয়েছে। পুলিশের ইন্টেগ্রিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পুলিশের বিরুদ্ধে ৩৭৮টি, ২০২৪ সালে ৪০৭টি এবং ২০২৫ সালে ৪৬৩টি অপরাধমূলক মামলা নথিভুক্ত হয়েছে।

পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাও বেড়েছে বলে জানানো হয়। ২০২৩ সালে ১২টি, ২০২৪ সালে ১৩টি এবং ২০২৫ সালে ২২টি হেফাজতে মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, ইন্ডিপেনডেন্ট পুলিশ কন্ডাক্ট কমিশন (আইপিসিসি)-তে দায়ের হওয়া অভিযোগের সংখ্যা ২০২৩ সালের ১০০টি থেকে বেড়ে ২০২৪ সালে ৩৩৮টি এবং ২০২৫ সালে ৩৮৮টিতে পৌঁছেছে।

তবে শামসুল আনুয়ার নাসারাহ বলেন, ২০২৩ সালের জুলাইয়ে আইপিসিসি গঠনের পর অভিযোগ গ্রহণের পদ্ধতিতে পরিবর্তন এসেছে। তাই এসব পরিসংখ্যান সেই পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় মূল্যায়ন করা প্রয়োজন।

মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ১৯৪৮ সালের রাষ্ট্রদ্রোহ আইন এখনো কার্যকর রয়েছে। তবে পর্যাপ্ত প্রমাণ ও শক্ত ভিত্তি থাকলেই এ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, জাতিগত বিদ্বেষ ছড়ানো, সহিংসতায় উসকানি দেওয়া, জনশৃঙ্খলা বিঘ্নিত করা কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে—এমন বক্তব্য বা কর্মকাণ্ডের বিরুদ্ধেই আইন প্রয়োগ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় দুই লাখের বেশি অবৈধ অভিবাসী নিজ দেশে ফেরত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মালয়েশিয়া সরকারের পরিচালিত মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম-এর আওতায় ১১২টি দেশের মোট ২ লাখ ৪২ হাজার ৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (৮ জুলাই) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকইয়াতে এ তথ্য জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী শামসুল আনুয়ার নাসারাহ।

তিনি জানান, ২০২৫ সালের ১৫ মে থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত চলা এই কর্মসূচিতে মোট ২ লাখ ৬৪ হাজার ১৯১ জন বিদেশি নাগরিক নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে অধিকাংশকেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র উপমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৪৭০টি অভিবাসন অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৬ হাজার ৬০৮ জনের কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়।

বিদেশি নাগরিকদের বসবাসের ঘনত্ব নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অভিযান আরও জোরদার করা হয়েছে। বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, পাইকারি বাজার ও আবাসিক এলাকায় ২ হাজার ৫২৮টি পরিদর্শন অভিযান চালানো হয়েছে।

এ ছাড়া অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, স্থানীয় সরকারসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে ৪৭০টি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি বিদেশিদের অবৈধ ব্যবসায়িক কার্যক্রম ঠেকাতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আরও ৭১টি বিশেষ অভিযান চালানো হয়।

এদিকে মালয়েশিয়ার পার্লামেন্টে পুলিশের সদস্যদের বিরুদ্ধে অপরাধসংক্রান্ত মামলার তথ্যও তুলে ধরা হয়েছে। পুলিশের ইন্টেগ্রিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পুলিশের বিরুদ্ধে ৩৭৮টি, ২০২৪ সালে ৪০৭টি এবং ২০২৫ সালে ৪৬৩টি অপরাধমূলক মামলা নথিভুক্ত হয়েছে।

পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাও বেড়েছে বলে জানানো হয়। ২০২৩ সালে ১২টি, ২০২৪ সালে ১৩টি এবং ২০২৫ সালে ২২টি হেফাজতে মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, ইন্ডিপেনডেন্ট পুলিশ কন্ডাক্ট কমিশন (আইপিসিসি)-তে দায়ের হওয়া অভিযোগের সংখ্যা ২০২৩ সালের ১০০টি থেকে বেড়ে ২০২৪ সালে ৩৩৮টি এবং ২০২৫ সালে ৩৮৮টিতে পৌঁছেছে।

তবে শামসুল আনুয়ার নাসারাহ বলেন, ২০২৩ সালের জুলাইয়ে আইপিসিসি গঠনের পর অভিযোগ গ্রহণের পদ্ধতিতে পরিবর্তন এসেছে। তাই এসব পরিসংখ্যান সেই পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় মূল্যায়ন করা প্রয়োজন।

মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ১৯৪৮ সালের রাষ্ট্রদ্রোহ আইন এখনো কার্যকর রয়েছে। তবে পর্যাপ্ত প্রমাণ ও শক্ত ভিত্তি থাকলেই এ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, জাতিগত বিদ্বেষ ছড়ানো, সহিংসতায় উসকানি দেওয়া, জনশৃঙ্খলা বিঘ্নিত করা কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে—এমন বক্তব্য বা কর্মকাণ্ডের বিরুদ্ধেই আইন প্রয়োগ করা হবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।