শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

বাংলাদেশিদের জন্য স্থায়ী হচ্ছে মার্কিন ভিসা বন্ড, জমা দিতে হতে পারে ২০ হাজার ডলার

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
বাংলাদেশিদের জন্য স্থায়ী হচ্ছে মার্কিন ভিসা বন্ড, জমা দিতে হতে পারে ২০ হাজার ডলার
বাংলাদেশিদের জন্য স্থায়ী হচ্ছে মার্কিন ভিসা বন্ড, জমা দিতে হতে পারে ২০ হাজার ডলার
0:00 / 0:00
1x

বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু বি-১ ও বি-২ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার শর্ত আরোপ করা হতে পারে।

শুক্রবার (১ আগস্ট) প্রকাশিত এক ফেডারেল নোটিশে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নোটিশ অনুযায়ী, ব্যবসা ও পর্যটনের উদ্দেশ্যে দেওয়া বি-১ ও বি-২ ভিসার ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে আবেদনকারীদের কাছ থেকে বন্ড দাবি করতে পারবেন। এই বন্ডের পরিমাণ সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়েছে, ‘কনস্যুলার কর্মকর্তারা নির্ধারিত কিছু অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য ভিসা ইস্যুর শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন।’

এর আগে ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ভিসা বন্ড কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নেওয়ার সুযোগ ছিল। নতুন চূড়ান্ত নিয়মে ৫ হাজার ডলারের বিকল্প বাদ দিয়ে সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করার প্রবণতা কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের দাবি, বন্ড ব্যবস্থার মাধ্যমে ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করা সহজ হবে।

তবে অভিবাসন অধিকারকর্মীরা এই নীতির সমালোচনা করেছেন। তাদের মতে, এতে যুক্তরাষ্ট্রে বৈধভাবে ভ্রমণ করতে আগ্রহী অনেক মানুষ আর্থিক বাধার মুখে পড়তে পারেন।

নতুন নিয়মটি ৩ আগস্ট ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর কার্যকর হবে। কর্মসূচির আওতাভুক্ত ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার দেশ বলে জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বাংলাদেশিদের জন্য স্থায়ী হচ্ছে মার্কিন ভিসা বন্ড, জমা দিতে হতে পারে ২০ হাজার ডলার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু বি-১ ও বি-২ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার শর্ত আরোপ করা হতে পারে।

শুক্রবার (১ আগস্ট) প্রকাশিত এক ফেডারেল নোটিশে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নোটিশ অনুযায়ী, ব্যবসা ও পর্যটনের উদ্দেশ্যে দেওয়া বি-১ ও বি-২ ভিসার ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে আবেদনকারীদের কাছ থেকে বন্ড দাবি করতে পারবেন। এই বন্ডের পরিমাণ সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়েছে, ‘কনস্যুলার কর্মকর্তারা নির্ধারিত কিছু অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য ভিসা ইস্যুর শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন।’

এর আগে ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ভিসা বন্ড কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নেওয়ার সুযোগ ছিল। নতুন চূড়ান্ত নিয়মে ৫ হাজার ডলারের বিকল্প বাদ দিয়ে সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করার প্রবণতা কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের দাবি, বন্ড ব্যবস্থার মাধ্যমে ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করা সহজ হবে।

তবে অভিবাসন অধিকারকর্মীরা এই নীতির সমালোচনা করেছেন। তাদের মতে, এতে যুক্তরাষ্ট্রে বৈধভাবে ভ্রমণ করতে আগ্রহী অনেক মানুষ আর্থিক বাধার মুখে পড়তে পারেন।

নতুন নিয়মটি ৩ আগস্ট ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর কার্যকর হবে। কর্মসূচির আওতাভুক্ত ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার দেশ বলে জানানো হয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।