শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

সমুদ্রপথে অভিবাসনের করুণ চিত্র,সেউতায় অভিবাসী ঢলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭২

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
সমুদ্রপথে অভিবাসনের করুণ চিত্র,সেউতায় অভিবাসী ঢলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭২
সমুদ্রপথে অভিবাসনের করুণ চিত্র,সেউতায় অভিবাসী ঢলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭২
0:00 / 0:00
1x

স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতা (Ceuta) উপকূলে মরক্কো থেকে ব্যাপক অভিবাসী প্রবেশের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার উপকূল থেকে আরও পাঁচটি মরদেহ উদ্ধারের পর এ সংখ্যা নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার স্থল ও সমুদ্রপথে অভূতপূর্ব অভিবাসী ঢল নামে সেউতায়। স্পেনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওইদিন ৫০ হাজারের বেশি মানুষ মরক্কো থেকে সেউতায় প্রবেশের চেষ্টা করেন। পরে দুই দিনের মধ্যে ৪৮ হাজারের বেশি মানুষকে আবার মরক্কোয় ফেরত পাঠানো হয়।

সেউতার সরকারি প্রতিনিধি মিগুয়েল অ্যাঞ্জেল পেরেজ জানান, নিহতদের পাশাপাশি এক হাজারের বেশি মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আরও কাজ প্রয়োজন।

কর্তৃপক্ষ জানায়, অনেক অভিবাসী সমুদ্রে ডুবে মারা গেছেন। কেউ কেউ সীমান্ত বেড়া ও পাথুরে বাঁধ পার হওয়ার সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। উন্নত জীবনের আশায় অর্থনৈতিক সংকট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে প্রভাবিত হয়ে অনেকে এই ঝুঁকিপূর্ণ যাত্রায় অংশ নেন।

সেউতায় সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও সেনা টহল বাড়ানোর পাশাপাশি শনিবার উপকূলের কাছে ৫০০ মিটার দীর্ঘ একটি ভাসমান বাধা স্থাপন করা হয়েছে।

ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নের ২২টি দেশ যৌথভাবে বহিরাগত সীমান্ত সুরক্ষা ও অভিবাসন ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

স্পেন সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসীদের বিষয়ে তুলনামূলক উদার নীতি গ্রহণ করেছে এবং পাঁচ লাখের বেশি অনিবন্ধিত অভিবাসীকে বৈধতার সুযোগ দেওয়ার কর্মসূচি চালু করেছে। তবে দেশটির সরকার বলছে, সেউতায় অবৈধভাবে প্রবেশকারীরা মূল ভূখণ্ড স্পেন বা শেনজেন অঞ্চলের অন্য দেশে যাওয়ার অনুমতি পাবেন না।

ছবি: রয়টার্স

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সমুদ্রপথে অভিবাসনের করুণ চিত্র,সেউতায় অভিবাসী ঢলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭২

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতা (Ceuta) উপকূলে মরক্কো থেকে ব্যাপক অভিবাসী প্রবেশের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার উপকূল থেকে আরও পাঁচটি মরদেহ উদ্ধারের পর এ সংখ্যা নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার স্থল ও সমুদ্রপথে অভূতপূর্ব অভিবাসী ঢল নামে সেউতায়। স্পেনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওইদিন ৫০ হাজারের বেশি মানুষ মরক্কো থেকে সেউতায় প্রবেশের চেষ্টা করেন। পরে দুই দিনের মধ্যে ৪৮ হাজারের বেশি মানুষকে আবার মরক্কোয় ফেরত পাঠানো হয়।

সেউতার সরকারি প্রতিনিধি মিগুয়েল অ্যাঞ্জেল পেরেজ জানান, নিহতদের পাশাপাশি এক হাজারের বেশি মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আরও কাজ প্রয়োজন।

কর্তৃপক্ষ জানায়, অনেক অভিবাসী সমুদ্রে ডুবে মারা গেছেন। কেউ কেউ সীমান্ত বেড়া ও পাথুরে বাঁধ পার হওয়ার সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। উন্নত জীবনের আশায় অর্থনৈতিক সংকট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে প্রভাবিত হয়ে অনেকে এই ঝুঁকিপূর্ণ যাত্রায় অংশ নেন।

সেউতায় সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও সেনা টহল বাড়ানোর পাশাপাশি শনিবার উপকূলের কাছে ৫০০ মিটার দীর্ঘ একটি ভাসমান বাধা স্থাপন করা হয়েছে।

ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নের ২২টি দেশ যৌথভাবে বহিরাগত সীমান্ত সুরক্ষা ও অভিবাসন ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

স্পেন সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসীদের বিষয়ে তুলনামূলক উদার নীতি গ্রহণ করেছে এবং পাঁচ লাখের বেশি অনিবন্ধিত অভিবাসীকে বৈধতার সুযোগ দেওয়ার কর্মসূচি চালু করেছে। তবে দেশটির সরকার বলছে, সেউতায় অবৈধভাবে প্রবেশকারীরা মূল ভূখণ্ড স্পেন বা শেনজেন অঞ্চলের অন্য দেশে যাওয়ার অনুমতি পাবেন না।

ছবি: রয়টার্স

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।