শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইবি ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার, ব্যক্তিগত ছবি ছড়ানোর অভিযোগে তদন্ত কমিটি

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সিংড়ায় ২১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নানা আয়োজন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বেরোবিতে শিবিরের হামলার অভিযোগ, ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রক্টরের

মুন্সীগঞ্জে মাদ্রাসাশিক্ষকের নির্মম মারধরের অভিযোগ, ৯ বছরের ছাত্রীর মেরুদণ্ডে আঘাতের দাবি

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগ

কলা ও মানবিকে শিক্ষার্থী বেশি, তবুও আন্তর্জাতিক মানে পিছিয়ে বাংলাদেশ

সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে সাফল্যের স্বাক্ষর, নজর কাড়ল আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে সাফল্যের স্বাক্ষর, নজর কাড়ল আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে সাফল্যের স্বাক্ষর, নজর কাড়ল আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
0:00 / 0:00
1x
নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম আয়েশের আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বিদ্যালয়টির দুই শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিদ্যালয়টির শিক্ষার্থী আহসান আলী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। সে আয়েশ পশ্চিমপাড়ার বাসিন্দা এবং উপজেলার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. হানিফুর রহমানের ছেলে। অন্যদিকে, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে মোছা. জান্নাতুল। সে আয়েশ মাঠপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্কশপ ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনের মেয়ে। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় থেকে এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। স্থানীয়দের মতে, সীমিত সম্পদের মধ্যেও শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপালী খাতুন বলেন, “আমাদের বিদ্যালয়টি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। এখানে শহরের মতো আধুনিক সুযোগ-সুবিধা না থাকলেও শিক্ষার্থীদের মেধা ও শিক্ষকদের নিষ্ঠার কোনো অভাব নেই। নিয়মিত পাঠদান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার কারণেই এ সাফল্য অর্জিত হয়েছে।” তিনি আরও বলেন, “এই অর্জন আয়েশ গ্রামের অন্যান্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষা ও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে সাফল্যের স্বাক্ষর, নজর কাড়ল আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম আয়েশের আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বিদ্যালয়টির দুই শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিদ্যালয়টির শিক্ষার্থী আহসান আলী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। সে আয়েশ পশ্চিমপাড়ার বাসিন্দা এবং উপজেলার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. হানিফুর রহমানের ছেলে। অন্যদিকে, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে মোছা. জান্নাতুল। সে আয়েশ মাঠপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্কশপ ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনের মেয়ে। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় থেকে এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। স্থানীয়দের মতে, সীমিত সম্পদের মধ্যেও শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপালী খাতুন বলেন, “আমাদের বিদ্যালয়টি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। এখানে শহরের মতো আধুনিক সুযোগ-সুবিধা না থাকলেও শিক্ষার্থীদের মেধা ও শিক্ষকদের নিষ্ঠার কোনো অভাব নেই। নিয়মিত পাঠদান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার কারণেই এ সাফল্য অর্জিত হয়েছে।” তিনি আরও বলেন, “এই অর্জন আয়েশ গ্রামের অন্যান্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষা ও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।