শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইবি ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার, ব্যক্তিগত ছবি ছড়ানোর অভিযোগে তদন্ত কমিটি

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সিংড়ায় ২১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নানা আয়োজন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বেরোবিতে শিবিরের হামলার অভিযোগ, ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রক্টরের

মুন্সীগঞ্জে মাদ্রাসাশিক্ষকের নির্মম মারধরের অভিযোগ, ৯ বছরের ছাত্রীর মেরুদণ্ডে আঘাতের দাবি

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগ

কলা ও মানবিকে শিক্ষার্থী বেশি, তবুও আন্তর্জাতিক মানে পিছিয়ে বাংলাদেশ

কলা ও মানবিকে শিক্ষার্থী বেশি, তবুও আন্তর্জাতিক মানে পিছিয়ে বাংলাদেশ

মুন্সীগঞ্জে মাদ্রাসাশিক্ষকের নির্মম মারধরের অভিযোগ, ৯ বছরের ছাত্রীর মেরুদণ্ডে আঘাতের দাবি

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
মুন্সীগঞ্জে মাদ্রাসাশিক্ষকের নির্মম মারধরের অভিযোগ, ৯ বছরের ছাত্রীর মেরুদণ্ডে আঘাতের দাবি
মুন্সীগঞ্জে মাদ্রাসাশিক্ষকের নির্মম মারধরের অভিযোগ, ৯ বছরের ছাত্রীর মেরুদণ্ডে আঘাতের দাবি
0:00 / 0:00
1x

মুন্সীগঞ্জের শ্রীনগরে পড়া না পারার কারণে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। পরিবারের দাবি, মারধরের ফলে শিশুটির মেরুদণ্ডের হাড়ে আঘাত লেগেছে। এ ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আহত শিশুটি শ্রীনগর উপজেলার বিরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা এলাকার বাগে নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের ভাষ্য, গত ২৪ জুলাই পড়া না পারায় মাদ্রাসার শিক্ষক মো. সাফায়েত কাঠের লাঠি দিয়ে শিশুটিকে মারধর করেন। পরে বিষয়টি পরিবারকে জানালে আরও মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভয়ে শিশুটি প্রথমে ঘটনাটি গোপন রাখে। তবে কয়েকদিন পর তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের কাছে নেওয়া হয়।

শিশুটির বাবা মো. আলমগীর খাঁন জানান, প্রথমে বিষয়টি মাদ্রাসার প্রধান শিক্ষক মো. তোফাজ্জলের কাছে জানানো হলেও তিনি বিষয়টি মীমাংসার পরামর্শ দেন। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে শনিবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. সাফায়েতের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, শিশুটির শরীরে বাহ্যিক আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। তবে এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা উপজেলা হাসপাতালে সম্ভব না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর আঘাতের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, পরিবারের পক্ষ থেকে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার দাবি করা হলেও চিকিৎসকদের চূড়ান্ত পরীক্ষার প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে মাদ্রাসাশিক্ষকের নির্মম মারধরের অভিযোগ, ৯ বছরের ছাত্রীর মেরুদণ্ডে আঘাতের দাবি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগরে পড়া না পারার কারণে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। পরিবারের দাবি, মারধরের ফলে শিশুটির মেরুদণ্ডের হাড়ে আঘাত লেগেছে। এ ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আহত শিশুটি শ্রীনগর উপজেলার বিরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা এলাকার বাগে নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের ভাষ্য, গত ২৪ জুলাই পড়া না পারায় মাদ্রাসার শিক্ষক মো. সাফায়েত কাঠের লাঠি দিয়ে শিশুটিকে মারধর করেন। পরে বিষয়টি পরিবারকে জানালে আরও মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভয়ে শিশুটি প্রথমে ঘটনাটি গোপন রাখে। তবে কয়েকদিন পর তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের কাছে নেওয়া হয়।

শিশুটির বাবা মো. আলমগীর খাঁন জানান, প্রথমে বিষয়টি মাদ্রাসার প্রধান শিক্ষক মো. তোফাজ্জলের কাছে জানানো হলেও তিনি বিষয়টি মীমাংসার পরামর্শ দেন। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে শনিবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. সাফায়েতের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, শিশুটির শরীরে বাহ্যিক আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। তবে এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা উপজেলা হাসপাতালে সম্ভব না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর আঘাতের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, পরিবারের পক্ষ থেকে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার দাবি করা হলেও চিকিৎসকদের চূড়ান্ত পরীক্ষার প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।