শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইবি ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার, ব্যক্তিগত ছবি ছড়ানোর অভিযোগে তদন্ত কমিটি

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সিংড়ায় ২১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নানা আয়োজন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বেরোবিতে শিবিরের হামলার অভিযোগ, ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রক্টরের

মুন্সীগঞ্জে মাদ্রাসাশিক্ষকের নির্মম মারধরের অভিযোগ, ৯ বছরের ছাত্রীর মেরুদণ্ডে আঘাতের দাবি

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগ

কলা ও মানবিকে শিক্ষার্থী বেশি, তবুও আন্তর্জাতিক মানে পিছিয়ে বাংলাদেশ

কলা ও মানবিকে শিক্ষার্থী বেশি, তবুও আন্তর্জাতিক মানে পিছিয়ে বাংলাদেশ

সিংড়ায় ২১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নানা আয়োজন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
সিংড়ায় ২১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নানা আয়োজন
সিংড়ায় ২১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নানা আয়োজন
0:00 / 0:00
1x

নাটোরের সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এসব কর্মসূচি পালিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং উপজেলার প্রায় ৪০টি কিন্ডারগার্টেন স্কুলেও দিবসটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।

সরেজমিনে উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর কবিতা আবৃত্তি করছে। তাদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।

আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী খাতুন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইতিহাস কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ আয়োজনকে আরও অর্থবহ করেছে।

কর্মসূচি শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সিংড়ায় ২১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নানা আয়োজন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নাটোরের সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এসব কর্মসূচি পালিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং উপজেলার প্রায় ৪০টি কিন্ডারগার্টেন স্কুলেও দিবসটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।

সরেজমিনে উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর কবিতা আবৃত্তি করছে। তাদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।

আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী খাতুন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইতিহাস কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ আয়োজনকে আরও অর্থবহ করেছে।

কর্মসূচি শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।