শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইবি ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার, ব্যক্তিগত ছবি ছড়ানোর অভিযোগে তদন্ত কমিটি

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সিংড়ায় ২১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নানা আয়োজন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বেরোবিতে শিবিরের হামলার অভিযোগ, ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রক্টরের

মুন্সীগঞ্জে মাদ্রাসাশিক্ষকের নির্মম মারধরের অভিযোগ, ৯ বছরের ছাত্রীর মেরুদণ্ডে আঘাতের দাবি

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগ

কলা ও মানবিকে শিক্ষার্থী বেশি, তবুও আন্তর্জাতিক মানে পিছিয়ে বাংলাদেশ

কলা ও মানবিকে শিক্ষার্থী বেশি, তবুও আন্তর্জাতিক মানে পিছিয়ে বাংলাদেশ

বেরোবিতে শিবিরের হামলার অভিযোগ, ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রক্টরের

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
বেরোবিতে শিবিরের হামলার অভিযোগ, ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রক্টরের
বেরোবিতে শিবিরের হামলার অভিযোগ, ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রক্টরের
0:00 / 0:00
1x

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই অভ্যুত্থান উপলক্ষে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামে কয়েকটি ছবি প্রদর্শন করা হয়। এসব ছবির মধ্যে কয়েকজন জামায়াত নেতা ও সাকা চৌধুরীর ছবি থাকায় আপত্তি জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রদর্শনীস্থলে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সড়ক মাঠ এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নেন। অন্যদিকে মূল ফটকের কাছে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিলে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি বলেন, “যারা এ ঘটনার পেছনে জড়িত, তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে। তদন্ত শেষে খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বেরোবিতে শিবিরের হামলার অভিযোগ, ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রক্টরের

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই অভ্যুত্থান উপলক্ষে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামে কয়েকটি ছবি প্রদর্শন করা হয়। এসব ছবির মধ্যে কয়েকজন জামায়াত নেতা ও সাকা চৌধুরীর ছবি থাকায় আপত্তি জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রদর্শনীস্থলে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সড়ক মাঠ এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নেন। অন্যদিকে মূল ফটকের কাছে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিলে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি বলেন, “যারা এ ঘটনার পেছনে জড়িত, তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে। তদন্ত শেষে খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।