শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

বছরের পর বছর দুর্ভোগে চরকেওয়ারবাসী, ব্রিজের দাবিতে শিক্ষার্থী-নাগরিকদের মানববন্ধন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
বছরের পর বছর দুর্ভোগে চরকেওয়ারবাসী, ব্রিজের দাবিতে শিক্ষার্থী-নাগরিকদের মানববন্ধন
বছরের পর বছর দুর্ভোগে চরকেওয়ারবাসী, ব্রিজের দাবিতে শিক্ষার্থী-নাগরিকদের মানববন্ধন
0:00 / 0:00
1x

সকাল হলেই বই-খাতা কাঁধে নদীর ঘাটে ভিড় জমায় শিক্ষার্থীরা। কারও হাতে স্কুলব্যাগ, কারও হাতে ছাতা। ওপারে শিক্ষাপ্রতিষ্ঠান, এপারে বাড়ি—মাঝখানে রজতরেখা নদী। আর এই নদী পারাপারে বছরের পর বছর ধরে তাদের একমাত্র ভরসা একটি ইঞ্জিনবিহীন ট্রলার।

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা, টরকী, ফুলতলা, বাঘাইকান্দি, আলীরটেক, চরমশুরাসহ আশপাশের ১০ থেকে ১৫টি গ্রামের প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ প্রতিদিন রজতরেখা নদী পার হয়ে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারে যাতায়াত করেন।

কিন্তু দীর্ঘদিনেও সেখানে একটি সেতু নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রজতরেখা নদীর তীরে সেতুর দাবিতে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় তারা দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও রোগীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা রজতরেখা নদীর ওপর একটি সেতুর দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তাদের দাবি, একটি সেতু নির্মাণ হলে চরকেওয়ার ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নতুন সুযোগ তৈরি হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বছরের পর বছর দুর্ভোগে চরকেওয়ারবাসী, ব্রিজের দাবিতে শিক্ষার্থী-নাগরিকদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সকাল হলেই বই-খাতা কাঁধে নদীর ঘাটে ভিড় জমায় শিক্ষার্থীরা। কারও হাতে স্কুলব্যাগ, কারও হাতে ছাতা। ওপারে শিক্ষাপ্রতিষ্ঠান, এপারে বাড়ি—মাঝখানে রজতরেখা নদী। আর এই নদী পারাপারে বছরের পর বছর ধরে তাদের একমাত্র ভরসা একটি ইঞ্জিনবিহীন ট্রলার।

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা, টরকী, ফুলতলা, বাঘাইকান্দি, আলীরটেক, চরমশুরাসহ আশপাশের ১০ থেকে ১৫টি গ্রামের প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ প্রতিদিন রজতরেখা নদী পার হয়ে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারে যাতায়াত করেন।

কিন্তু দীর্ঘদিনেও সেখানে একটি সেতু নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রজতরেখা নদীর তীরে সেতুর দাবিতে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় তারা দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও রোগীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা রজতরেখা নদীর ওপর একটি সেতুর দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তাদের দাবি, একটি সেতু নির্মাণ হলে চরকেওয়ার ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নতুন সুযোগ তৈরি হবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।