শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইবি ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার, ব্যক্তিগত ছবি ছড়ানোর অভিযোগে তদন্ত কমিটি

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সিংড়ায় ২১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নানা আয়োজন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বেরোবিতে শিবিরের হামলার অভিযোগ, ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রক্টরের

মুন্সীগঞ্জে মাদ্রাসাশিক্ষকের নির্মম মারধরের অভিযোগ, ৯ বছরের ছাত্রীর মেরুদণ্ডে আঘাতের দাবি

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগ

কলা ও মানবিকে শিক্ষার্থী বেশি, তবুও আন্তর্জাতিক মানে পিছিয়ে বাংলাদেশ

বিশ্বের ‘এডুকেশন হাব’ হবে বাংলাদেশ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
বিশ্বের ‘এডুকেশন হাব’ হবে বাংলাদেশ, ঘোষণা শিক্ষামন্ত্রীর
বিশ্বের ‘এডুকেশন হাব’ হবে বাংলাদেশ, ঘোষণা শিক্ষামন্ত্রীর
0:00 / 0:00
1x

বাংলাদেশকে আন্তর্জাতিক মানের ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন।

শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আসতেন। বর্তমানে দেশের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন। সরকার চায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এমন মানসম্পন্ন প্রতিষ্ঠানে উন্নীত করতে, যাতে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে পড়তে আগ্রহী হন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশকে আন্তর্জাতিক ‘এডুকেশন হাব’ হিসেবে প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়গুলোকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হচ্ছে।”

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণ করে তারা কৃতিত্বের সঙ্গে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। দেশের বিপুল জনসম্পদকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে উচ্চশিক্ষার মানোন্নয়ন অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনার কথা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সময় সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনীতি ও সম্ভাবনাকে গুরুত্ব দিতে হয়। নওগাঁ যেহেতু আমসহ বিভিন্ন কৃষিপণ্যের জন্য পরিচিত, তাই ভবিষ্যতে এখানে ফুড টেকনোলজিসহ কৃষিভিত্তিক আধুনিক বিষয়ে শিক্ষা কার্যক্রম চালুর সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এ সময় নওগাঁ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিশ্বের ‘এডুকেশন হাব’ হবে বাংলাদেশ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশকে আন্তর্জাতিক মানের ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন।

শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আসতেন। বর্তমানে দেশের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন। সরকার চায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এমন মানসম্পন্ন প্রতিষ্ঠানে উন্নীত করতে, যাতে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে পড়তে আগ্রহী হন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশকে আন্তর্জাতিক ‘এডুকেশন হাব’ হিসেবে প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়গুলোকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হচ্ছে।”

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণ করে তারা কৃতিত্বের সঙ্গে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। দেশের বিপুল জনসম্পদকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে উচ্চশিক্ষার মানোন্নয়ন অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনার কথা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সময় সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনীতি ও সম্ভাবনাকে গুরুত্ব দিতে হয়। নওগাঁ যেহেতু আমসহ বিভিন্ন কৃষিপণ্যের জন্য পরিচিত, তাই ভবিষ্যতে এখানে ফুড টেকনোলজিসহ কৃষিভিত্তিক আধুনিক বিষয়ে শিক্ষা কার্যক্রম চালুর সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এ সময় নওগাঁ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।