শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, তীব্র ক্ষোভ জানাল বাংলাদেশ সরকার

ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি: বিমানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ, অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
0:00 / 0:00
1x
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে এই বিতর্কের সমাধান হওয়া উচিত।” তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জুলাই আন্দোলন একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। মন্ত্রী আরও বলেন, “আমাদের আস্থা ও বিশ্বাস আছে, আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সরকার তা বাস্তবায়নের চেষ্টা করছে।” মির্জা ফখরুল বলেন, দেশে অনেক আন্দোলন হয়েছে। এখন প্রয়োজন সংসদে আলোচনার মাধ্যমে এমন একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর অধিকার আদায়ে সহিংসতার পথে নামতে না হয়। তিনি সব বিষয়ে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদির সংস্কৃতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। মাত্র অল্প সময়ে গত ১৬ বছরের অপকর্ম থেকে পুরো জাতিকে শোধরানো সম্ভব নয়।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে এই বিতর্কের সমাধান হওয়া উচিত।” তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জুলাই আন্দোলন একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। মন্ত্রী আরও বলেন, “আমাদের আস্থা ও বিশ্বাস আছে, আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সরকার তা বাস্তবায়নের চেষ্টা করছে।” মির্জা ফখরুল বলেন, দেশে অনেক আন্দোলন হয়েছে। এখন প্রয়োজন সংসদে আলোচনার মাধ্যমে এমন একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর অধিকার আদায়ে সহিংসতার পথে নামতে না হয়। তিনি সব বিষয়ে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদির সংস্কৃতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। মাত্র অল্প সময়ে গত ১৬ বছরের অপকর্ম থেকে পুরো জাতিকে শোধরানো সম্ভব নয়।”

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।