শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের নানা সেবা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের নানা সেবা
হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের নানা সেবা
0:00 / 0:00
1x

নাগরিকদের জন্য জেলা প্রশাসনের সেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। এর মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবার আবেদন, অভিযোগ, তথ্য প্রদান এবং আবেদনের অগ্রগতি জানা যাবে।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রাথমিকভাবে hellodc.bd ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরের রিভিউ সম্পন্ন হলে এটি প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরেও পাওয়া যাবে। এছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোডের সুযোগ থাকবে। প্রয়োজনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯৬১-৬০৬০৬০ নম্বরে যোগাযোগ করা যাবে।

জেলা প্রশাসন জানিয়েছে, অ্যাপটির মাধ্যমে ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানো যাবে। পাশাপাশি ব্যবহারকারীরা আবেদনের বর্তমান অবস্থা ও অগ্রগতিও অ্যাপ থেকেই জানতে পারবেন।

এছাড়া জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট, এনজিও ও লাইসেন্সিং-সংক্রান্ত সেবা, নামজারি (মিউটেশন), অর্পিত সম্পত্তি এবং বিভিন্ন ধরনের নাগরিক সেবাও এই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে এবং জেলা প্রশাসনের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ একটি সময়োপযোগী উদ্যোগ। এটি সরকারি সেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে আরও নতুন সেবা যুক্ত করে ‘হ্যালো ডিসি’কে একটি সমন্বিত ডিজিটাল নাগরিক সেবা প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের নানা সেবা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নাগরিকদের জন্য জেলা প্রশাসনের সেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। এর মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবার আবেদন, অভিযোগ, তথ্য প্রদান এবং আবেদনের অগ্রগতি জানা যাবে।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রাথমিকভাবে hellodc.bd ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরের রিভিউ সম্পন্ন হলে এটি প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরেও পাওয়া যাবে। এছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোডের সুযোগ থাকবে। প্রয়োজনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯৬১-৬০৬০৬০ নম্বরে যোগাযোগ করা যাবে।

জেলা প্রশাসন জানিয়েছে, অ্যাপটির মাধ্যমে ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানো যাবে। পাশাপাশি ব্যবহারকারীরা আবেদনের বর্তমান অবস্থা ও অগ্রগতিও অ্যাপ থেকেই জানতে পারবেন।

এছাড়া জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট, এনজিও ও লাইসেন্সিং-সংক্রান্ত সেবা, নামজারি (মিউটেশন), অর্পিত সম্পত্তি এবং বিভিন্ন ধরনের নাগরিক সেবাও এই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে এবং জেলা প্রশাসনের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ একটি সময়োপযোগী উদ্যোগ। এটি সরকারি সেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে আরও নতুন সেবা যুক্ত করে ‘হ্যালো ডিসি’কে একটি সমন্বিত ডিজিটাল নাগরিক সেবা প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।