শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

স্পিকার হিসেবে আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি : হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
স্পিকার হিসেবে আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি : হাফিজ উদ্দিন আহমদ
স্পিকার হিসেবে আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি : হাফিজ উদ্দিন আহমদ
0:00 / 0:00
1x

সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব নিলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্পিকার বলেন, “সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব না নেওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছি।”

তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন।

এর আগে, রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা চলার মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগে শুক্রবার দুপুরে দেশে ফেরেন। দেশে ফিরেই তিনি জরুরি সংবাদ সম্মেলন ডাকেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার মেয়াদ থাকার কথা ছিল।

গত কয়েক দিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। তবে এর আগে সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

স্পিকার হিসেবে আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি : হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব নিলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্পিকার বলেন, “সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব না নেওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছি।”

তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন।

এর আগে, রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা চলার মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগে শুক্রবার দুপুরে দেশে ফেরেন। দেশে ফিরেই তিনি জরুরি সংবাদ সম্মেলন ডাকেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার মেয়াদ থাকার কথা ছিল।

গত কয়েক দিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। তবে এর আগে সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।