শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু
জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু
0:00 / 0:00
1x

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশার মানুষের অবদান রয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (ডিইএব) সেমিনার হলে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই এবং পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, বাঙালি জাতি কখনো অন্যায় মেনে নেয় না। এ কারণেই বিভিন্ন সময়ে গণঅভ্যুত্থান ও আন্দোলন হয়েছে। তিনি বলেন, সার্বজনীন অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সব শ্রেণির মানুষ অংশ নিয়েছিল, আর ২০২৪ সালের আন্দোলনে তরুণদের পাশে ছিল পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষ।

তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবিগুলো যৌক্তিক। যারা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন, তাদের সমস্যা সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

বিএনপির এই নেতা আরও বলেন, যারা ভোট দিয়ে, আন্দোলন করে ও ত্যাগ স্বীকার করে সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন, তাদের প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। তিনি আশা প্রকাশ করেন, সরকার পেশাজীবীদের দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইএব ডিপিডিসি শাখার আহ্বায়ক প্রকৌশলী মীর হোসেন পাটোয়ারী মিলন। তিনি বলেন, বিগত সরকারের পতনের আন্দোলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল। অনেকেই এ আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

আলোচনা সভায় প্রকৌশলী তরিকুল হক, প্রকৌশলী রেজাউল করিম, শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন, প্রকৌশলী আবুল মনসুর, প্রকৌশলী এএসএম তারেক তুষার ও প্রকৌশলী ওবায়দুল আলমসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বিদ্যুৎ খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে খাতটির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা সেবার মান বৃদ্ধি ও সিস্টেম লস কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশার মানুষের অবদান রয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (ডিইএব) সেমিনার হলে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই এবং পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, বাঙালি জাতি কখনো অন্যায় মেনে নেয় না। এ কারণেই বিভিন্ন সময়ে গণঅভ্যুত্থান ও আন্দোলন হয়েছে। তিনি বলেন, সার্বজনীন অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সব শ্রেণির মানুষ অংশ নিয়েছিল, আর ২০২৪ সালের আন্দোলনে তরুণদের পাশে ছিল পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষ।

তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবিগুলো যৌক্তিক। যারা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন, তাদের সমস্যা সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

বিএনপির এই নেতা আরও বলেন, যারা ভোট দিয়ে, আন্দোলন করে ও ত্যাগ স্বীকার করে সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন, তাদের প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। তিনি আশা প্রকাশ করেন, সরকার পেশাজীবীদের দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইএব ডিপিডিসি শাখার আহ্বায়ক প্রকৌশলী মীর হোসেন পাটোয়ারী মিলন। তিনি বলেন, বিগত সরকারের পতনের আন্দোলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল। অনেকেই এ আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

আলোচনা সভায় প্রকৌশলী তরিকুল হক, প্রকৌশলী রেজাউল করিম, শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন, প্রকৌশলী আবুল মনসুর, প্রকৌশলী এএসএম তারেক তুষার ও প্রকৌশলী ওবায়দুল আলমসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বিদ্যুৎ খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে খাতটির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা সেবার মান বৃদ্ধি ও সিস্টেম লস কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।