শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ছয় বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ছয় বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ছয় বাংলাদেশির মৃত্যু
0:00 / 0:00
1x
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ আরও এক বাংলাদেশি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৩টার দিকে কুইন্সটাউনের ওই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। হঠাৎ আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বাইরে বের হতে পারেননি। ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পরে দগ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। নিহত বাংলাদেশিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ছয় বাংলাদেশির মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ আরও এক বাংলাদেশি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৩টার দিকে কুইন্সটাউনের ওই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। হঠাৎ আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বাইরে বের হতে পারেননি। ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পরে দগ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। নিহত বাংলাদেশিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।